খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঢামেকে ৭-৮ দিনের মধ্যে করোনার পরীক্ষাগার স্থাপন

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২০, ৩:৩৪ অপরাহ্ণ
ঢামেকে ৭-৮ দিনের মধ্যে করোনার পরীক্ষাগার স্থাপন

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ গুরুত্বপূর্ণ কয়েকটি হাসপাতালে ৭-৮ দিনের মধ্যে করোনার পরীক্ষাগার স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (২৩ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি জানান, দুই ধরনের টেস্টিং কিট দিয়ে বিভিন্ন ল্যাবে করোনা পরীক্ষার ব্যবস্থা নেয়া হয়েছে। সরকারের হাতে পর্যাপ্ত কিট রয়েছে। করোনা শনাক্তকরণে আরও ৫০ হাজার কিট অর্ডার দেয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারের হাতে পর্যাপ্ত কিট রয়েছে করোনা শনাক্তকরনে। আরো ৫০ হাজার কিট অর্ডার দেয়া হয়েছে। বিদ্যুৎ মন্ত্রণালয়ের গুলো পাওয়া গেলে মোট এক লাখ কিট পাওয়া যাবে।

তিনি জানান, দেশে ১৮ হাজার জনকে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। দেশের মানুষকে ঝুঁকিতে না ফেলতে বিদেশ ফেরতদের প্রতি আহ্বানও জানা তিনি।

এদিকে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, করোনা ভাইরাস মোকাবিলায় বিদ্যুৎ জ্বালানি খাতের ব্যবসায়ীদের সহায়তায় বিদ্যুৎ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫০ হাজার করোনা শনাক্তকরণ কিট ও ৫০ হাজার পিপিই প্রদান করা হবে। শিগগিরই এসব হস্তান্তর করা হবে।

মরণঘাতী করোনা ভাইরাস নিয়ে প্রথমবারের মতো বিকেলে অনলাইন লাইভ ব্রিফিং করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। আজ সোমবার (২৩ মার্চ) বিকেল ৩টার পরে এ লাইভ ব্রিফিংটি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

প্রোগ্রামে যুক্ত থাকতে হলে হেলথ মিনিস্ট্রি মিডিয়া উইং গ্রুপে অথবা হেলথ মিনিস্টার জাহিদ মালেক পেজে যুক্ত থাকতে হবে। অনলাইন ব্রিফিং শুরু হলে গ্রুপে প্রবেশ করে গণমাধ্যমকর্মীর নাম ও যে মিডিয়াতে কর্মরত রয়েছেন তা লিখে কমেন্ট করলে সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীকে লাইভ প্রশ্নোত্তর পর্বে যুক্ত করা হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য জানান।

এর আগে, দেশে করোনা পরিস্থিতি নিয়ে শুরু থেকেই সংবাদ সম্মেলন করে আসছে আইইডিসিআর। এরমধ্যে একদিন স্বাস্থ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে এসেছিলেন করোনা পরিস্থিতি জানাতে। এরপরই করোনা ভাইরাস সংক্রান্ত বিষয়ে প্রতিদিন স্বাস্থ্য মন্ত্রণালয় ও আইইডিসিআর-এর ব্রিফিংয়ে একাধিক দাপ্তরিক লোকজন ও গণমাধ্যমের সংবাদকর্মীদের উপস্থিতি করোনা পরিস্থিতিতে আদৌ নিরাপদ কিনা- এমন প্রশ্ন উঠতে থাকে। এর পরিপ্রেক্ষিতে রোববারই আজ থেকে অনলাইন লাইভ ব্রিফিংয়ের কথা জানায় আইইডিসিআর।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…