গলায় বাদাম আটকে তিন বছরের শিশু কন্যার মৃত্যু
চট্টগ্রামের রাউজানে গলায় বাদাম আটকে অমৃতা দে নামের তিন বছর বয়সী এক শিশুকন্যার মৃত্যু হয়েছে।
রাউজান পৌরএলাকার সুলতানপুরের জগৎমল্লপাড়ায় শনিবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে। নিহত অমৃতা দে ওই এলাকার উজ্জ্বল দে’র কন্যা।
স্থানীয় লোকজন জানান, বাদাম খাওয়ার এক পর্যায়ে একটি বাদাম শিশু কণ্যা অমৃতার গলায় আটকে যায়। এ সময় তাকে দ্রুত গহিরা জে কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে সেখানখার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে এ ঘটনার পর নিহত শিশু কণ্যা অমৃতা দে’র স্বজনদের বুকফাঁটা আহাজারিতে হাসপাতালে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।


আপনার মতামত লিখুন