করোনা: আমিরাতে ফটিকছড়ির প্রবাসীর মৃত্যু
এম.জুনায়েদ: ফটিকছড়ি প্রতিনিধি:::সংযুক্ত আরব আমিরাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মুহাম্মদ সরোয়ার (৩০) নামের আরো এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।
সরোয়ার ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উত্তর গোপালঘাটা গ্রামের লাল মিয়া বলির বাড়ীর মুহাম্মদ মুসার পুত্র। রোববার (৫এপ্রিল) বাংলাদেশ সময় ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে আমিরাতে থাকা তার বড় ভাই ও স্বজনদের সাথে কথা বলে নিশ্চিত হওয়া গেছে।
২ভাই ৩ বোনের মধ্যে চতুর্থ সরোয়ার ২০১৪সালে জীবিকার তাগিদে আরব আমিরাত পাড়ি জমান।
মাঝখানে একবার দেশে এসে পূণরায় আমিরাত চলে যান।
আরব-আমিরাতের ডেরা দুবাইয়ে বড় ভাইয়ের সাথে থাকত সরোয়ার। গত ৮দিন আগে মাহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হলে তাকে আমিরাতের একটি হাসপাতাল ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়।
ওই প্রবাসীর মৃত্যুর খবর দুতবাস সূত্রে নিশ্চিত হওয়া না গেলেও পরিবার- স্বজনরা নিশ্চিত করেছে বলে জানিয়েছে লেলাং ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দিন চৌধুরী শাহীন। তিনি বলেন, আমি স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে তার পরিবারের সাথে কথা বলেছি।
উল্লেখ্য, আমিরাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এর আগে মাহবুল আলম নামের প্রথম এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মাহাবুল আলম ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইত নগরের আব্দুস সালামের ছেলে। গত ২৬ মার্চ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন