খুঁজুন
, ,

বিভিন্ন দেশে বাড়ছে লকডাউনের মেয়াদ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 7 April, 2020, 9:20 pm
বিভিন্ন দেশে বাড়ছে লকডাউনের মেয়াদ

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের লাগাম টানা যাচ্ছে না কিছুতেই। এ পর্যন্ত ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে ভাইরাসটি। বেশির ভাগ দেশে করোনা ঠেকাতে পুরো বা আংশিক লকডাউন চলছে। এতে গৃহবন্দি জীবনযাপন করছেন বিশ্বের অর্ধেকের বেশি মানুষ। কিন্তু তাতেও করোনার প্রাদুর্ভাব কমছে না। এ কারণে বিভিন্ন দেশে লকডাউনের মেয়াদ ফের বাড়ানো হয়েছে।

কোনো কোনো দেশে নতুন করেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মঙ্গলবার এক মাসের জরুরি অবস্থা জারি করেছেন জাপানের প্রেসিডেন্ট শিনজো আবে। দেশজুড়ে লকডাউনের ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। এছাড়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও ফিলিপাইনে লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে। বিদেশি ভ্রমণে নিষেধাজ্ঞা আরও বাড়িয়েছে ফিনল্যান্ড।

ইউরোপের দেশগুলোতে করোনায় মৃত্যুহার কিছুটা কমতে থাকলেও ফের মৃত্যু বেড়েছে স্পেন ও ফ্রান্সে। তিন মাস পর মৃত্যুহীন একটি দিন পেল চীন। সোমবার দেশটির মূল ভ‚খণ্ডে কারও মৃত্যু হয়নি বলে জানায় জাতীয় স্বাস্থ্য কমিশন।

বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৭টা পর্যন্ত ওয়ার্ল্ড ওমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৬ হাজারের বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ১৩ লাখ ৬০ হাজার। এ পর্যন্ত সুস্থ হয়ে বাসায় ফিরেছেন অন্তত তিন লাখের কাছাকাছি মানুষ।

দু’দিন ধরে মৃত্যুহার কমতে থাকা ইউরোপের দেশ স্পেনে এদিন মৃত্যের সংখ্যা ফের বেড়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭৪৩ জন। আগের দিন মৃত্যু হয়েছিল ৬৩৭ জনের। দেশটিতে মোট মৃত্যু ১৩ হাজার ছাড়িয়েছে, আক্রান্ত ১ লাখ ৩৬ হাজারের বেশি। ফ্রান্সেও প্রাণহানি বেড়েছে। একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখল দেশটি। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে মারা গেছেন ৮৩৩ জন। দেশটিতে মোট মৃত্যু ৯ হাজার ছুঁইছুঁই, আক্রান্ত ৯৮ হাজারের বেশি। ইতালিতে ২৪ ঘণ্টায় মারা গেছে ৬৩৬ জন। দেশটিতে মোট মৃত্যু ১৬ হাজার ছাড়িয়েছে, আক্রান্ত ১ লাখ ৩২ হাজারের বেশি।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১ হাজার ২৫৫ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু ১১ হাজার ছাড়িয়েছে, আক্রান্ত ৩ লাখ ৬৭ হাজারের বেশি। প্রথমে পাত্তা না দিলেও এখন পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। দিন দিন অবস্থার অবনতি হচ্ছে। ক্রমাগত বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত শুধু নিউইয়র্কেই মারা গেছেন ৪ হাজার ৭৫৮ জন। এ কারণে নিউইয়র্কে লকডাউনের সময়সীমা ২৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

ভারতে এ ভাইরাসে এখন পর্যন্ত ৪ হাজার ৭৭৮ জন আক্রান্ত হয়েছেন। আর প্রাণ গেছে ১৩৬ জনের। পাকিস্তানে এ পর্যন্ত ৩ হাজার ৭৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ৫৩ জন মারা গেছেন।

করোনা আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার রাতে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়া হয়েছে। তাকে সমর্থন ও দ্রুত সুস্থ হওয়ার আশা জানিয়ে বার্তা পঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনসহ বিশ্ব নেতারা। ট্রাম্প বলেন, ‘বরিস একজন দুর্দান্ত শক্তিশালী স্মার্ট লোক। তিনি তার দেশের জন্য লড়ছেন।’

ফিলিপাইনে লকডাউনের মেয়াদ বাড়ল : ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে দেশটির আংশিক লকডাউন ১২ এপ্রিল থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছেন। ১৭ মার্চ থেকে চলা এ লকডাউনে দেশটির সবচেয়ে বড় দ্বীপ লুজনের প্রায় ৫৭ মিলিয়ন মানুষ গৃহবন্দি হয়ে পড়েছেন।

ইসরাইলে লকডাউন : দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। মঙ্গলবার থেকেই সারা দেশে লকডাউন শুরু হয়েছে। আর তা শেষ হবে আগামী শুক্রবার। ইহুদিদের বার্ষিক পাসওভার উপলক্ষে ছুটির দিনগুলোতে অনেক মানুষের সমাগম ঘটে। এ কারণেই এই উৎসবের কয়েকদিনে দেশব্যাপী লকডাউন ঘোষণা করেন নেতানিয়াহু। করোনার বিস্তার ঠেকাতেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।

Feb2
Feb2

রাঙ্গুনিয়ায় রাহাতিয়া দরবারে জশনে জুলূস ও মীলাদ মাহ্ফিল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 24 August, 2026, 7:52 pm
রাঙ্গুনিয়ায় রাহাতিয়া দরবারে জশনে জুলূস ও মীলাদ মাহ্ফিল

আনজুমান-এ রাহাতিয়া বিসমিল্লাহ্ শাহ্ বয়ানিয়ার উদ্যোগে ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফ প্রাঙ্গণ থেকে ৯ রবীউল আউয়াল ২৩ আগস্ট সকাল ১১ টায় পবিত্র জশনে জুলূসে ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও মীলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়।

জুলূসে নেতৃত্ব দেন রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন, পীরে কামিল শাহ্ সূফী আল্লামা সৈয়্যদ মুহাম্মদ আবুল বয়ান শাহ্ নঈমী আশরাফী নকশবন্দী (মু.যি.আ.)।

রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফ যিয়ারতের মাধ্যমে জুলূস শুরু হয়। রাঙ্গুনিয়া সরকারি কলেজ রোড হয়ে রাহাতুল্লাহ্ নকশবন্দী সড়ক হয়ে মরিয়ম নগর চৌমুহনী শাহী জামে মসজিদ সামনে সংক্ষিপ্ত আলোচনা ও মুনাজাত হয়। পুনরায় কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গুনিয়া কলেজ গেট হয়ে
রাহাতিয়া দরবার শরীফ পার্শস্থ রাহাতিয়া শাহী ঈদগাহ্ ময়দানে এসে জড়ো হয়। জুলূসে অংশ নেওয়া সুন্নী জনতার হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা, আনজুমান-এ রাহাতিয়া বিসমিল্লাহ্ শাহ্ বয়ানিয়ার পতাকা, প্লেকার্ড ও ফেস্টুন।

জলূসে অংশগ্রহণকারীদের কণ্ঠে “ইয়া নবী সালাম আলাইকা”, “মুস্তফা জানে রহমত পেহ্ লাখো সালাম” ইত্যাদি হামদ, না’তে রাসূল (সা.) এবং “না’রায়ে তাকবীর আল্লাহু আকবর”, “না’রায়ে রিসালাত ইয়া রাসুলাল্লাহ্ (দ.)”।

রাহমাতুল্লিল আলামীন (সা.)-এর শুভাগমণের শুকরগুযার সম্পর্কিত স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়।

রাহাতিয়া দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন, পীরযাদাহ্ মাওলানা সৈয়্যদ মুহাম্মদ গোলাম রসুল শাহ্ নঈমী (মু.যি.আ.)-এর সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় এতে প্রধান মেহমান ছিলেন ভারত থেকে আগত পীরযাদাহ্ মাওলানা মুহাম্মদ বায়েজীদ আশরাফী।

বক্তব্য রাখেন আনজুমান-এ আহলে তাসাওউফ বাংলাদেশ-এর চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা গাজী মুঈনুদ্দীন রিজভী, বায়েজীদ দায়রায়ে মঈনিয়া রহমানিয়ার মুনতাজিম, মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম আশরাফী মাইজভান্ডারী, বাংলাদেশ সূফীবাদী ঐক্য ফোরাম বাংলাদেশ-এর চেয়ারম্যান সাংবাদিক নূর মোহাম্মদ রানা, আনজুমান-এ রাহাতিয়া বিসমিল্লাহ্ শাহ্ বয়ানিয়ার মহাসচিব মুহাম্মদ নঈম উদ্দিন প্রমুখ।

না’তে রাসূল (সা.) পরিবেশন করেন শায়ের ওমর ফারুক ইরন, শায়ের আলভী হাসান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত, না’তে রাসূল (সা.) শেষে মীলাদ, ক্বিয়াম ও মুনাজাতের মাধ্যমে মুসলিম উম্মাহ্’র শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দু’আ করা হয়।

মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে শ্যামল-মোজাম্মেল-রুপা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 24 August, 2026, 2:52 pm
মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে শ্যামল-মোজাম্মেল-রুপা

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে প্রশ্ন করার নামে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সাংবাদিককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

তিন সাংবাদিক হলেন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু এবং একই প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। সঙ্গে ছিলেন প্রসিকিউটর জহিরুল আমিন, মার্জিনা রায়হান, তারেক আবদুল্লাহসহ অন্যান্য প্রসিকিউটর।

শুনানিতে প্রসিকিউটর ফারুক আহাম্মদ জানান, জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তিন সাংবাদিকের বিরুদ্ধে ১৭ আগস্ট প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে তাদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ মামলায় তিনজনকেই গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করছে প্রসিকিউশন। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দুই মাস সময় চান তিনি।

শুনানি শেষে প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। পাশাপাশি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়।

প্রসিকিউশন জানায়, ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন তাকে প্রশ্ন করার নামে কিছু উসকানিমূলক বক্তব্য দিয়েছিলেন কয়েকজন সাংবাদিক। এর পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপুতি বলেছিলেন শেখ হাসিনা।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, ওই উসকানিমূলক প্ররোচনার ধারাবাহিকতায় জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়। এ মামলায় ১৪ জুলাইয়ের ওই ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 24 August, 2026, 1:11 pm
নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ আসামিকে খালাস ও চার আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে যে দুই আসামির তারা হলেন-সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা (৫৭) এবং শাহাদাত হোসেন শামীম(২০)।

আলোচিত এই মামলায় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২০১৯ সালের ২৪ অক্টোবর রায় দিয়েছিলেন। রায়ে মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

নথিপত্র অনুযায়ী, ২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা নিজ কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানি করেন। এ ঘটনায় মামলা হলে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলা তুলে না নেওয়ায় ৬ এপ্রিল মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ১০ এপ্রিল নুসরাতের মৃত্যু হয়। এ ঘটনায় নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান (নোমান) সোনাগাজী থানায় মামলা করেন। পরে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।