আমিরাতে নতুন ২৮৩ জন করোনায় আক্রান্ত, ১ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২০, ১:৪৫ রাত
আমিরাতে নতুন ২৮৩ জন করোনায় আক্রান্ত, ১ জনের মৃত্যু

আরব আমিরাত প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতে আরো ২৮৩ জন করোনাভাইরাসে আক্রান্ত ও ১জন মৃত্যুবরণ করেছেন এবং ১৯ জন সুস্থ হয়ে উঠেছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে আমিরাতে সর্বমোট আক্রান্ত হয়েছেন ২৩৫৯ জন, মৃত্যুবরণ করেছেন ১২ জন ও সুস্থ হয়ে উঠেছেন ১৬৭ জন।

Feb2
Feb2