খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে নির্দেশনা মানছে না জনপ্রতিনিধিরা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২০, ৭:২৮ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে নির্দেশনা মানছে না জনপ্রতিনিধিরা

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি ::::লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গাছ ও বাঁশ দিয়ে সড়ক বন্ধ করে অঘোষিত ‘লকডাউন’ করা হয়েছে। পৌরসভার ৩, ৪, ৫, ১১ ও ১২ নং ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর ও ব্যক্তি উদ্যোগে এ লকডাউন করা হয়। এতে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িসহ জরুরী যানবাহন ও রোগীবাহী যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

এদিকে সড়ক অবরোধকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের সাথে বিভিন্ন স্থানে অবরোধকারীদের বাকবিতন্ডার ঘটনা ঘটে। কোন এলাকায় লকডাউন করতে হলে জেলা প্রশাসনের অনুমোতির নিয়ম থাকলেও প্রশাসনের নির্দেশনা মানছেন না এসব জনপ্রতিনিধিরা।

স্থানীয়রা জানায়, লকডাউনের নামে এলাকার প্রধান প্রধান সড়কগুলো বন্ধ করায় বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এতে এলাকার বিভিন্ন মোড়ে বখাটে আর নেশাগ্রস্থদের আড্ডা বেড়ে যাচ্ছে। বাহিরে লকডাউন ভিতরে সুযোগ নিচ্ছে মাদকসেবীরা। রাস্তা বন্ধ থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ব্যহত হওয়ারও আশঙ্কা রয়েছে।

বুধবার সকালে লক্ষ্মীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের আবদুল হাকিম সড়ক, বিদ্যানিকেতন সড়ক ও ইসলাম বক্স ভূইয়া সড়কসহ বিভিন্ন সড়ক স্থানীয় কাউন্সিলর উত্তম দত্ত ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলু ভূঁইয়ার নেতৃত্বে বাঁশ দিয়ে বন্ধ করে দেয়া হয়। এতে স্থানীয়দের সাথে অবরোধকারীদের বাকবিতান্ডার ঘটনা ঘটে। পরে প্রশাসনের তোপের মুখে আবদুল হাকিম সড়কের বাঁশ অপসারণ করা হলেও অন্যান্য সড়কের বাঁশ এখনো অপসারণ করা হয়নি। এতে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হচ্ছে।

এ বিষয়ে লক্ষ্মীপুর পৌর সভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর উত্তম দত্ত’র কাছে জানতে চাইলে তিনি সড়ক অবরোধ করার বিষয়টি অস্বীকার করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সড়ক বন্ধের সময় তার উপস্থিতির ছবি প্রকাশিত হয়।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার ১১ নং ওয়ার্ডের পলোয়ান মসজিদ এলাকার ফরিদিয়া সড়কে বাঁশ বেঁধে দেয়া হয়। এতে সড়কটি দিয়ে জরুরী যানবাহন ও রোগীবাহী যান চলাচলে বিঘ্ন ঘটে। একই ওয়ার্ডের মুক্তিগঞ্জ এলাকার সড়কের ওপর বৈদ্যুতিক খুঁটি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কিছু অতিউৎসাহী লোকজন।

অপরদিকে, পৌর সভার ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর মীর শাহাদাত হোসেন রুবেল মঙ্গলবার রাতে তাঁর ফেইসবুক পেজে ঘোষণা দিয়ে ১২ নং ওয়ার্ডে প্রবেশের প্রতিটা রাস্তা বন্ধ করে দেয়। এতে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। অন্যদিকে পৌরসভার ৬ নং ওয়ার্ড ও পৌর ৪নং ওয়ার্ডের আভ্যন্তরীণ বিভিন্ন রাস্তা একই ভাবে বন্ধ করে দেয়া হয়।

প্রশাসনের অনুমতি ব্যতিরেকে একই ভাবে জেলার বিভিন্ন ইউনিয়নের সড়কগুলো বন্ধ করে দিয়েছে বিভিন্ন চেয়ারম্যান ও স্থানীয় প্রতিনিধিরা। এতে ওইসব এলাকায় বাহিরে থেকে লকডাউন বুঝালেও এলাকার বিভিন্ন স্থানে মাদকসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পাওয়া আশঙ্কা রয়েছে।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বলেন, জেলার কোন এলাকা এখন পর্যন্ত লকডাউন করা হয়নি বা কোন রাস্তা বন্ধের নির্দেশ দেয়া হয়নি। জেলা প্রশাসকের অনুমিত ছাড়া কেউ কোন রাস্তা বা এলাকা বন্ধ করতে পারবে না বলে জানান তিনি।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…