লক্ষ্মীপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা পিপিই পেয়ে খুশি
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর ::: লক্ষ্মীপুরে সরকারী বেসরকারী হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মাঝে পিপিই বিতরণ করা হয়েছে। বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বিএমএ) স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে নোভেল করোনা ভাইরাস বা কভিট-১৯ সংক্রমণরোধে এসব পিপিই বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে আশুরা জেনারেল হাসপাতালের সামনে এসব সুরক্ষা সরঞ্জাম তুলে দেন স্বাচিপ ও বিএমএ জেলা সভাপতি ডাঃ জাকির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, স্বাচিপ সাধারণ সম্পাদক ডাঃ বাবু রত্ন দ্বীপ পাল, সদর হাসপাতালের কনসালটেন্ট ভবানী প্রসাদ রায়, ডাঃ সৈয়দ সালাহ উদ্দিন, ডাঃ মোরশেদ আলম হিরু, ডাঃ শংকর কুমার বসাক প্রমূখ।
পিপিই বিতরণকালে উপস্থিত ছিলেন আশুরা জেনারেল হাসপাতাল ও মেডিকেল হল পরিচালক আবু ফয়সাল আল যুবায়ের। এছাড়া বেসরকারী হাসপাতাল উপশম, নিউ মডেল, মিলেনিয়াম, সিটিসহ বিভিন্ন ক্লিনিকের সিনিয়র ও জুনিয়র চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
আশুরা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ ইসমাইল হোসেন জিতুর পরিচালনায় শারীরীক দূরত্ব বজায় রেখে প্রত্যেকের হাতে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই), হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, হেড ক্যাপ ও হ্যান্ড গ্লাভস তুলে দেয়া হয়।
স্বাচিপ ও বিএমএ জেলা সভাপতি ডাঃ জাকির হোসেন বলেন, আমরা লক্ষ্মীপুর জেল স্বাচিপ ও বিএমএ এর পক্ষ থেকে জেলার সকল সরকারী-বেসরকারী চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম দিয়েছি। বর্তমান পরিস্থিতি মোকাবেলায় চিকিৎসকগণ তাদের জীবন বাজি রেখে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। করোনা ভাইরাস প্রতিরোধের জন্য সবাই দিন-রাত কাজ করে যাচ্ছে ও চেষ্টা করছে যাতে আগামী দিনে করোনা ভাইরাস আর না ছড়াতে পারে এবং সকলের সমন্বিত প্রচেষ্টায় যেনো প্রতিরোধ করতে পারি।


আপনার মতামত লিখুন