চট্টগ্রামে আরও ৩ জন করোনা রোগী শনাক্ত
চট্টগ্রামে নতুন করে আরও তিনজনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা দাঁড়াল পাঁচজন। বুধবার চট্টগ্রামে মোট ৬০ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৩ জনের করোনা ভাইরাস পজেটিভ এসেছে।
বুধবার (৮ এপ্রিল) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার।
আক্রান্ত দুজনের বাড়ি নগরীর হালিশহর ও সাগরিকা এলাকায়। অপর ব্যক্তির বাড়ি সীতাকুণ্ড উপজেলায়। তাদের বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে।
আক্রান্তদের বাড়ি লকডাউনের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
এর আগে নগরীর দামপাড়ায় বাবা-ছেলের শরীরে করোনা শনাক্ত হয়।


আপনার মতামত লিখুন