খুঁজুন
, ,

চট্টগ্রামে প্রথমবারের মতো টেলিমেডিসিন সেবা দিয়ে সাড়া ফেলেছেন ডা: শাহাদাত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 14 April, 2020, 12:17 am
চট্টগ্রামে প্রথমবারের মতো টেলিমেডিসিন সেবা দিয়ে সাড়া ফেলেছেন ডা: শাহাদাত

ডা: শাহাদাত হোসেন

২৪ ঘণ্টা ডট নিউজ :::: সারা বিশ্বে মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) কঠিন মুহুর্তে দেশের অনেক ডাক্তার যখন চিকিৎসা সেবা প্রদানে অনিহা দেখাচ্ছেন আবার অনেক ডাক্তার সেবা দিতে গিয়ে মারাত্বক স্বাস্থ্য ঝুঁকিতে আছেন। এই অচলাবস্থায় যাতে কোনো রোগী চিকিৎসা বঞ্চিত না হয় সেজন্য এমন সময়ে মোবাইলে চিকিৎসা সেবা দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম মহানগরের সভাপতি ও চসিক নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ডা: শাহাদাত হোসেন।

দিনভর প্রিয় শহরের প্রাণপ্রিয় নগরবাসির সেবায় নেতা হিসেবে অসহায় দুঃস্থ দিনমজুরের পাশে দাঁড়ানোর চেষ্টা এবং সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত দু ঘন্টা ফিরছে চিকিৎসকের পেশায়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পেইজে প্রতিদিন দুই ঘণ্টা লাইভে থেকে জরুরি চিকিৎসা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন ডা: শাহাদাত হোসেন।

স্বাস্থ্যগত যেকোন সমস্যা নিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ তার ফেসবুক লাইভে যুক্ত হয়ে প্রাথমিক চিকিৎসা ও জরুরি পরামর্শ গ্রহণ করছে। চট্টগ্রামের গন্ডি পেরিয়ে দেশ এবং দেশের বাইরে অবস্থান করা প্রবাসীরাও এই টেলি মেডিসিনের সেবা নিচ্ছেন। দেশের বাইরে দুবাই, সৌদি আরব, ওমান,কাতার,সিঙ্গাপুর,যুক্তরাজ্য,যুক্তরাষ্ট্র,স্পেন,মালয়েশিয়া, ইতালি, অস্ট্রেলিয়া এবং কানাড থেকে প্রবাসীরা ফোনে চিকিৎসা সেবা নিচ্ছেন।

প্রতিদিন ডা: শাহাদাতের ফেসবুক লাইভের ভিউ ছাড়িয়ে যায় লাখ থেকে কয়েক লাখ।

জানা গেছে গত ৪ এপ্রিল ফেসবুক ভেরিফাইড পেইজে তিনি চিকিৎসা সেবার ঘোষণা দিয়ে তিনি নগরবাসীর উদ্দ্যেশে একটি পোস্ট করেন।

নিচে তার পোস্টটি হুবুহু তুলে ধরা হলো:

প্রিয় নগরবাসী সালাম/আদাব নিবেন।

লকডাউনের এই সময়ে অনেকে অনেক ধরনের শারীরিক সমস্যাই ভুগছেন কিন্তু সব কিছু বন্ধ থাকায় ডাক্তারের কাছেও যেতে পারছেন না বা পরার্মশ নিতে পারছেন না, আমারও অনেক রোগী আছে যারা আমাকে নিয়মিত ফোন দিচ্ছে।

“সেবাই পরম ধর্ম”
অন্যসব সময়ের মতো এই দুঃসময়েও আমি আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের সেবাই নিজেকে নিয়োজিত করতে চাই।

আমি প্রতিদিন সন্ধ্যা ৭.৩০-৯.৩০ পর্যন্ত লাইভে থাকবো, আপনারা আপনাদের বিভিন্ন শারীরিক সমস্যার কথা আমার সাথে শেয়ার করতে পারেন, আমি সর্বাত্নক চেষ্টা করবো আপনাদের সর্বোচ্চ সেবা দিতে।

সবাই সুস্থ ও নিরাপদে থাকুন, ধন্যবাদ।

তাছাড়া করোনা পরিস্থিতিতে গৃহবন্দি সাধারণ নগরবাসীকে ঘরে ঘরে চিকিৎসা সেবা ও জরুরি পরামর্শ দিতে ডা. শাহাদাতের উদ্যোগে বেশ কয়েকজন চিকিৎসকের সমন্বয়ে গঠন করা হয় একটি মেডিকেল টিম।

যেখানে সিনিয়র জুনিয়র মিলে ৭ জন চিকিৎসক অনলাইনে বিনামূল্যে জরুরি চিকিৎসা ও পরামর্শ দিচ্ছেন।

ফেসবুক পেইজে মেসেজ পাঠালে ডাক্তাররা তার উত্তর দিচ্ছেন। সব ধরনের স্বাস্থ্যগত সমস্যায় আলোচনা করা যাবে এই প্লাটফর্মে বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে। গুরুতর কোন কিছু হলে ফোন করে পরামর্শ দেয়া হয়েছে। সেক্ষেত্রে ডা. শাহাদাত ছাড়াও তার মেডিকেল টিমের সকল সকল চিকিৎসকের ফোন নাম্বার দেওয়া হয়েছে।

করোনা হেল্প সেন্টারের ডাক্তারদের তালিকা:

ডা: শাকির উর রহমান ০১৬১৬-৪৯১৬১৩

ডা: হাসানুল বান্না ০১৭৪০-৫০৮১৪৪

ডা: আরফান খান নিবীর ০১৬৭৬-৩১৯২২০

ডা: সাগর আজাদ ০১৭৬৩-৭৫৮৭৫৮

ডা: মীর কাশেম মজুমদার ০১৬৮৩-৪১৬৪২৬

ডা: তৌকিরুল ইসলাম ০১৬৭৩-৭০৪৩৭২

ডা: তানভীর হাবিব তন্মা ০১৭৬০-৮৮৮৭৭৭

এ বিষয়ে চিকিৎসক ও বিএনপির নগর সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, জানান, দেশের এই ক্রান্তিলগ্নে মানুষের পাশে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছি। দুঃস্ত দিনমজুর ও অসহায় ছাড়াও মধ্যবিত্ত জনগণের মাঝে আমার সাধ্যমত সহায়তা প্রদানের চেষ্টা করছি।

তাছাড়া যেহেতু পেশায় আমি চিকিৎসক তাই নগরবাসীর দুঃসময়ে ঘরবন্দি মানুষের স্বাস্থ্য সেবাটাও নিশ্চিত করার চেষ্টা করে যাচ্ছি।অনলাইনে ফেসবুক লাইভে স্বাস্থ্য সেবা প্রার্থীদের সেবা নিশ্চিত করার চেষ্টা করছি।

তিনি বলেন, প্রতিদিন ৫০০ এর অধিক মানুষকে অনলাইনে ফ্রি সেবা প্রদান করছে তার টিমের চিকিৎসকরা।

বাংলা নববর্ষ ১৪২৭ কে স্বাগত জানিয়ে চট্টগ্রামবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ডা: শাহাদাত। তিনি বলেন, এই দুর্যোগকালীন সময়ে আপনারা নিজ ঘরে অবস্থান করে পরিবার পরিজন নিয়ে নববর্ষ পালন করুন। বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হতে তিনি নগরবাসীর প্রতি বিশেষ অনুরোধ করেছেন।

পরিশেষে চসিক নির্বাচনে বিএনপির এই মেয়র প্রার্থী বলেন,প্রিয় নগরবাসী আপনার ঘরে থাকুন,ঘরে থাকুন এবং ঘরে থাকুন।

ইতিমধ্যে ডা: শাহাদাতের একটি নির্বাচনী বার্তা চট্টগ্রামবাসীর দৃষ্টি আকর্ষণ করেছি সেটি হলো-নগর পিতা নই,নগর সেবক হতে চাই।

যে কেউ যেকোনো স্বাস্থ্যগত সমস্যার জরুরি সমাধান পেতে হটলাইনে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে ০১৭১৫-১৯৮৬১২  অথবা ফেসবুক পেইজ https://www.facebook.com/DrShahadat7/

ইতোমধ্যে ডা: শাহাদাতের এই স্বাস্থ্য সেবা সকলের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। লাইভে শুধু স্বাস্থ্য সেবাতে তিনি থেমে থাকেননি। এর পাশাপাশি তিনি এই দূর্যোগকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া মানুষদের পাশে ত্রাণ নিয়েও দাঁড়িয়েছেন। প্রতিদিন তার পক্ষ থেকে নগরীর বিভিন্ন এলাকায় নিম্মবিত্ত,মধ্যবিত্ত মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে খাদ্য সামগ্রী।

এছাড়াও জনসাধারণের মাঝে প্রতিনিয়ত মাস্ক,গ্লোভস,হ্যান্ড স্যানিটাইজার ও করোনা সচেতনামূলক লিফলেট প্রদান অব্যাহত রয়েছে।

২৪ ঘণ্টা /মোরশেদ রনী

 

Feb2
Feb2

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 9 October, 2026, 11:05 am
সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

​শুক্রবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। সোনার এই নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ (​শুক্রবার) সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

​নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

​২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

​সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 9:45 pm
জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নের এক বিশেষ সভা অদ্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬ ঘটিকায় চট্টগ্রামস্থ একটি রেস্টুরেন্ট’র হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

জাপান কারাতে অ্যাসোসিয়েশনের বাংলাদেশ প্রতিনিধি ও টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস এর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক ও ক্রীড়া ব্যক্তিত্ব তানভীর মল্লিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেকেএ এর নির্বাহী পরিচালক ইমতিয়াজ সেলিম।

সভায় জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নাল কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় কমিটির প্রস্তাবনা অনুযায়ী চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও চট্টগ্রামের বিশেষ ক্রীড়া ব্যক্তিত্ব মুহাম্মদ শাহেদ-কে চট্টগ্রাম রিজিয়নের নতুন চেয়ারম্যান পদে মনোনীত করা হয়।

বরণ অনুষ্ঠানে জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ-কে জেকেএ-এর টাই পরিয়ে দেন এবং টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস ব্যাজ পরিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল পত্রিকার ব্যুরো প্রধান হাসান মুকুল, পিআরইউর সদস্য সচিব ইমরান এমি, অরুপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকী, সেলিম উদ্দিন রাসেল, জাফর আহমেদ খোকন, জিল্লুর রহমান জুয়েল, আতিকুর রহমান, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম বাবু, মেজবাহ উদ্দিন মিন্টু, রাশেদুল কলিম, শাবাব ইয়াজদানী, মঞ্জুর আলম মঞ্জুসহ কারাতের খেলোয়াড় বৃন্দ।

সভায় নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণার প্রতিশ্রুতি দেন।

জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 7:47 pm
জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গাজুড়ে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভা’ এবং ‘চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সভা’ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরের সরকারি খাসজমি উদ্ধার করে এলাকাটিকে সন্ত্রাসমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গায় পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হবে।

তিনি বলেন, জঙ্গল সলিমপুরের অবৈধ অধিবাসীদের পুনর্বাসন এবং সরকারি জমিতে নিয়মতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারের পাহাড়ি এলাকায়, বিশেষ করে রঙ্গিখালী ও নোয়াখালীপাড়ায় পাহাড়কেন্দ্রিক অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা রোধে রামুর ১০ ইনফ্যান্ট্রি ডিভিশনের নেতৃত্বে দুটি সেনাবাহিনী ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ক্যাম্পের বাইরের ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়া পুনর্নির্মাণ, সোলার লাইট স্থাপন, সিসিটিভি ক্যামেরা বসানো এবং ওয়াচ টাওয়ার ও কন্ট্রোল টাওয়ার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পের অভ্যন্তরে অপরাধ দমনে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, মাদক কারবার, অনলাইন জুয়া, মানবপাচার ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বে সমন্বিত যৌথ অভিযান আরও জোরদার করা হবে।

তিনি জানান, এপিবিএনে কর্মরত প্রায় ৪০০ উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকর্তাকে মামলার তদন্তভার দেওয়ার আইনি এখতিয়ার দেওয়া হয়েছে। এতে অপরাধ দমন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

তবে জরুরি পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী নিরাপত্তা জোরদারের বিধান বহাল রয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মহলের সহযোগিতা এবং জাতিসংঘের সমন্বিত উদ্যোগে দ্রুততম সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব বলে সরকার বিশ্বাস করে।