খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

করোনা বিরোধী যুদ্ধে চিকিৎসকরা ভ্যানগার্ড সরকার তাদের মূল্যায়নের প্রতিশ্রুতি দিয়েছেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২০, ৭:৩১ অপরাহ্ণ
করোনা বিরোধী যুদ্ধে চিকিৎসকরা ভ্যানগার্ড সরকার তাদের মূল্যায়নের প্রতিশ্রুতি দিয়েছেন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ. জ. ম. নাছির উদ্দীন বলেছেন, প্রাণঘাতী করোনা ভাইরাস এখন বৈশ্বিক মহামারিতে পরিণত হয়েছে। যাকে শুধুমাত্র সূদৃঢ় মনোবলে আতংক ও ভয়কে জয় করার মানসিকতায় আমরা অবশ্যই আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে সক্ষম হব।

তিনি হলি ক্রিসেন্ট হাসপাতালকে একটি করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসাসেবায় পূর্ণাঙ্গ হাসপাতালে উন্নীত করার জন্য প্রাইভেট ক্লিনিক ওনার্স এসোসিয়েশনকে ধন্যবাদ জানান।

তিনি আশা প্রকাশ করেন যে, চসিক, জেলা প্রশাসন এবং সরকারি সেবা প্রতিষ্ঠান ও সংস্থা সব ধরনের লজিষ্টি সাপোর্ট দেবে।

তিনি আরো বলেন, করোনা বিরোধী যুদ্ধে চিকিৎসকরা ভ্যানগার্ড। তাঁরা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন। সরকার প্রধান শেখ হাসিনা তাদের অবশ্যই মূল্যায়নের প্রতিশ্রুতি দিয়েছেন।

আজ রোববার অপরাহ্নে চসিক কনফারেন্স হলে নগরীর জাকির হোসেন রোডস্থ হলি ক্রিসেন্ট হাসপাতালকে করোনা ভাইরাস হাসপাতালে উন্নীতকরণ কার্যক্রম বিষয়ে সমন্বয় সভায় এসব কথা বলেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী ২৫ শে এপ্রিল এই হাসপালটি আনুষ্ঠানিকভাবে চালু করা যাবে।

সমন্বয় সভায় চসিক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সালেহ আহমদ চৌধুরী,চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একে এম ফজলুল্লাহ, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, স্বাস্থ্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, মেডিকেল কলেজ ও হাসপাতালের পরচালক ব্রি.জেনারেল ডা. এস এম হুমায়ুন কবির, চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, এডিসি জেনারেল মো. কামাল হোসেন, প্রাইভেট ক্লিনিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি ডা. লেয়াকত আলী খান, চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা.ফজলে রাব্বি, কর্ণফুলী গ্যাস লি. এর উপ মহাব্যবস্থাপক নুরুল আজাদ, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক অসিম কুমার নাথ, চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রককৌশলী মাকসুদ আলম, চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে প্রধান প্রকৌশলী মো. মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, সামশুল আলম, বিএমএ সভাপতি প্রফেসর ডা. মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী, জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক সুজন বড়ুয়া, এন এস আই উপ পরিচালক এস এম আলমাস হোসাইন, চসিক প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সফিকুল মান্নান সিদ্দিকী, ডা. মো. ইউসুফ, ডা. এ টি এম রেজাউল করিম, ডা. সুলতান মাহমুদ, হলি হেলথ হাসপাতালের ডা. এম এ কাশেম, ডা. মো. ইউসুফ, চসিক তত্বাবধায়ক প্রকৌশলী সুদিপ বসাক, প্রকৌশলী ঝুলন কুমার দাশ, ডা. জয় শর্মা প্রমূখ উপস্থিত ছিলেন।

সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনকে আহবায়ক এবং প্রাইভেট ক্লিনিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি ডা. লেয়াকত আলী খানকে সদস্য সচিব ও ডা. সেলিম আকতার চৌধুরী,ডা.অসিম কুমার নাথ, বিএমএ সভাপতি প্রফেসর ডা. মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী, ডা. মো. আবুল কাশেম সহ চট্টগ্রামের প্রত্যেক সেবদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সদস্য হিসেবে অন্তভূক্ত করে একটি কমিটি গঠণ করা হয়।

এস আলম গ্রুপ এর পিপিই হস্তান্তর :- এস আলম গ্রুপ চট্টগ্রাম সিটি কর্পোরেশনে স্বাস্থ্য বিভাগে কর্মরত চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী ও পরিচ্ছন্ন কর্মীদের জন্য ২ হাজার পিস পিপিই দিয়েছেন।

আজ রবিবার সকালে চসিক সম্মেলন কক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীনের হাতে এই পিপিই হস্তান্তর করেন।

পিপিই গ্রহণ করে মেয়র বলেন, নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) চিকিৎসায় চিকিৎসকরা হলেন ফ্রন্ট লাইন ফাইটার। তাদের সুরক্ষার জন্য পিপিই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান । যার সংকট বিশ্বজুড়ে। এই সময়ে এস আলম গ্রুপ পিপিই সরবরাহ করে যে আর্তমানবতায় সেবায় এগিয়ে এসেছেন তার জন্য তিনি এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ সহ সংশ্লিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন অতিতেও এই গ্রুপের কর্ণধারের এই ধরনের অনেক সহযোগিতা করে অবদান রেখেছেন। মেয়র ভবিষ্যতেও এই ধরনের মানবিক সাহায্য অব্যাহত রাখবেন বলে আশা প্রকাশ করেন।

মেযর এস আলম গ্রুপের ন্যায় অন্যান্য কর্পোরেট হাউজগুলোকে মানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানান।

এসময় চসিক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সালেহ আহমদ চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, তত্বাবধায়ক প্রকৌশলী সুদিপ বসাক, ঝুলন কুমার দাশ,্ এস আলম গ্রুপের চেয়ারম্যানের পক্ষে তাঁর একান্ত সচিব ও ফাষ্ট সিকিউরিটি ব্যাংকের ভিপি মো.আকিজ উদ্দিন, কর্মকর্তা মিল্টন চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।

 

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…