বোয়ালখালীতে ১০ টি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে ১০টি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ এপ্রিল) উপজেলার বেঙ্গুরা, দাশে দীঘির পাড়, কালাইয়ার হাট, কানুনগোপাড়া, নুরুল্লা মুন্সীর হাট, গোলককানুর বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশানার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মোজাম্মেল হক চোধুরী।
এ সময় আইন অমান্য করায় বিভিন্ন আইনে ১০টি মামলা ৩০হাজার টাকা জরিমানা করেন আদালত।


আপনার মতামত লিখুন