অনির্দিষ্টকালের জন্য বন্ধ নোবিপ্রবি
করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শনিবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. আবুল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধের বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের একাডেমিক কার্যক্রম তথা ক্লাস রুম / ল্যাবরেটরি ভিত্তিক সব ধরনের তাত্বিক ও ব্যবহারিক ক্লাস এবং সব ধরনের পরীক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকাল স্থগিত থাকবে। একাডেমিক কার্যক্রম চালু করার ৪ দিন পূর্বে শিক্ষার্থীদের ওয়েবসাইটে অভিহিত করা হবে।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, ২৫ এপ্রিল ২০২০ পর্যন্ত সাধারণ ছুটি থাকবে। সরকার ঘোষিত ছুটি বর্ধিত না হলে রমজান মাসে অফিস সমূহ সকাল ৯ টা থেকে বিকেল ৩.৩০ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
এছাড়া শিক্ষার্থীদের সকল ধরনের শিষ্টাচার ও সরকার ঘোষিত নিয়ম-কানুন মেনে চলার পরামর্শ দেন।


আপনার মতামত লিখুন