জনসমাগম এড়াতে সীতাকুণ্ড কাঁচা বাজার স্কুল মাঠে হস্তান্তর
কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড প্রতিনিধি:::করোনাভাইরাস সংক্রামনের কারণে জনসমাগম এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যে মূল বাজারকে সরিয়ে সীতাকুণ্ড হাই স্কুল খেলার মাঠে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সকালে থেকে এই অস্থায়ী বাজার চালু হয়েছে।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় এর আহবানে সাড়া দিয়ে ব্যাবসায়ীরা খেলার মাঠে অস্থায়ী বাজার বসাতে সন্মত হয়।
সীতাকুণ্ডে দুইজন করোনা রোগী শনাক্তের পর জনমনে বেশ আতঙ্ক বিরাজ করে। ঠিক এসময়ে ব্যাপক জনসমাগম যুক্ত বাজারকে স্কুল মাঠে সরিয়ে নিয়ে সামাজিক দুরত্ব বজায় রাখার এই উদ্যেগকে উপজেলার সর্বমহল সাধুবাদ জানিয়েছে।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় জানান, করোনা মাহামারি থেকে বাঁচার একমাত্র অস্ত্র হচ্ছে মানুষকে ঘরে রাখা, ব্যাক্তি থেকে ব্যাক্তির দূরত্ব বজায় রাখা, সামাজিক দুরত্ব মেনে চলা। আর তারই অংশ হিসেবে বাজারকে ছোট পরিসর থেকে বড় পরিসরে নিয়ে যাওয়া।
এদিকে খেলার মাঠের অস্থায়ী বাজার সম্পর্কে বলতে গিয়ে অনেক ব্যাবসায়ী বলেছেন, আবহাওয়া যদি খারাপ হয় তাহলে ব্যাবসায়ীরা বেশ ক্ষতির মুখে পড়বেন কারণে বাজারটা যেহেতু অস্থায়ী সেহেতু মাঠে স্থায়ীভাবে দোকান নির্মান করা যাবেনা, তাই বৃষ্টি অথবা ঝঁড়ো বাতাসে ব্যাবসায়ীদের বেশ ক্ষতি সাধন হবে।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় বলেন, তখন পরিস্থিতি বুঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন