নীলফামারীতে আরো দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত
নীলফামারী প্রতিনিধি॥নীলফামারীতে আরো দুই করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এ জেলায় করোনা রোগী দাঁড়ালো ৬ জন।
মঙ্গলবার(১৪এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন।
তাদের মধ্যে জেলা সদরের জেলা সদরের টুপামারী ইউনিয়নের দোলুয়া দোগাছি ঠাকুরপাড়া গ্রামে আক্রান্ত ১৬ বছর বয়সের কিশোর কুমিল্লার ইটভাটার শ্রমিক। সেখান থেকে গত ৯ এপ্রিল বাড়িতে এসে জ্বর-সর্দি-কাঁশিতে আক্রান্ত হয়ে ১১ এপ্রিল চিকিৎসার জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য আসে। কর্তব্যরত চিকিৎসক করোনা সন্দেহে তাকে আইনোলেশনে নিয়ে নমুনা সংগ্র করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠায়।
অপরদিকে ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিন সুন্দরখাতা বাগান পাড়া গ্রামের ১৮ বছর বয়সের ঢাকা বাংলা কলেজের এক ছাত্র।সে লেখাপড়ার জন্য ঢাকায় অবস্থান করার পর সেখান থেকে গত ২২মার্চ গ্রামের বাড়িতে এসে জ্বর-সর্দি-কাঁশিতে আক্রান্ত হন। বিষয়টি উপজেলা স্বাস্থ্য বিভাগকে জানানো হলে ১২ এপ্রিল তার করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করে রমেকে পাঠায় তারা।মঙ্গলবার(১৪এপ্রিল) বিকেল রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাদের রির্পোট আসলে সেখানে করোনা পজেটিভ আসে। তাদের নীলফামারী জেনারেল হাসপাতালের আইসোলেশন নেয়া হয়েছে।
তবে এর আগে ডিমলার করোনায় আক্রান্ত কিশোরের প্রতিবেশি ও ঘনিষ্ট বন্ধু ছিলেন মঙ্গলবারের রিপোর্টে করোনা পজেটিভ আসা এ উপজেলার দ্বিতীয় আক্রান্ত ছাত্র।
উল্লেখ্যঃ এর আগে জেলায় গত ৭ এপ্রিল কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক, ৯ এপ্রিল সৈয়দপুরে একজন যুবক, গত ১১ এপ্রিল ডিমলা উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থী, ১৩ এপ্রিল জলঢাকা উপজেলায় এক কলেজ ছাত্রের করোনা শনাক্ত হয়।


আপনার মতামত লিখুন