খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

তথাকথিত এসআলম গ্রুপের চেয়ারম্যান ঢাকা থেকে গ্রেফতার

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২০, ১১:২২ পূর্বাহ্ণ
তথাকথিত এসআলম গ্রুপের চেয়ারম্যান ঢাকা থেকে গ্রেফতার

আশরাফ উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:::
এসআলম গ্রুপের চেয়ারম্যান পরিচয় দান কারি এক ব্যক্তি সহ প্রতারক চক্রের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।চট্টগ্রামের মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইলে এস আলম গ্রুপের চেয়ারম্যান পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে এই দুইজনকে গ্রেফতার করা হয় ।

গত সোমবার (১৩এপ্রিল) রাত ১১ টায় রাজধানীর দারুস সালাম থানা পুলিশ ঢাকা থেকে ওই দুই ব্যক্তিকে আটক করে। আটককৃতরা হলো, বগুড়া জেলার কাহালু উপজেলার মো. সেলিম রেজা মন্ডল (৫০) ও ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার মো. বাবু (২৮)।

জানা গেছে, গত রোববার (১২ এপ্রিল) বিকেলে মিরসরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের কাছে এসআলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ পরিচয় দিয়ে মিরসরাইয়ে ৫০ টন চাউল ত্রাণ দিতে চান এক ব্যক্তি। কারন হিসেবে চট্টগ্রামে চালের কিছুটা সংকট তাই স্থানীয় ব্যবসায়ীদের কাছথেকে চাল ক্রয় করা। ক্রয় কৃত চাল মিরসরাইয়ে বিতরনের কথা জানায় অপর প্রান্ত থেকে। তাই স্থানীয় কোন চাল ব্যবসায়ীর নাম্বার খোঁজেন ওই ব্যক্তি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিষয়ে সহযোগীতা করার জন্য সাংবাদিক শারফুদ্দীন কাশ্মীরের কাছে সহযোগীতা চান।

এই দুর্যোগময় মূহুর্তে ত্রাণের কথা বলায় সহযোগিতার উদ্দেশ্যে পরিচিত চাউলের পাইকারী ব্যবসায়ী সাইফুল ইসলামকে অনুরোধ করেন সাংবাদিক শারফুদ্দীন কাশ্মীর। পরবর্তীতে চাল ব্যবসায়ী সাইফুল ইসলাম কথিত এসআলম গ্রুপের চেয়াম্যানের সাথে কথোপকথনের এক পর্যায়ে চেয়ারম্যান পরিচয়দানকারী ব্যক্তি তার বিকাশ নাম্বার চায় এবং যাত্রাপথে গাড়ির অকটেন শেষ হয়ে যাওয়ার কথা জানায়। কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় চাল ব্যবসায়ী সাইফুল ওই সাংবাদিকের মাধ্যমে ইউএনওকে বিষয়টি অবহিত করেন।

পরে মাসুদ পরিচয়দানকারী ব্যক্তির নাম্বার ক্রসচেক করে প্রতারনার বিষয়টি ধরা পরে। মিরসরাইয়ের উপজেলার নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বিষয়টি জানিয়ে মিরসরাই থানায় ওই দিন একটি জিডি করেন । পরবর্তীতে যোগাযোগ করা হলে এর পর থেকে ওই নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

এ সর্ম্পকে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, এই ব্যাপারে মিরসরাই থানায় মামলা হয়েছে। যারা এ ধরনের প্রতারণার সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান পিপিএম বলেন, একটা প্রতারক চক্র এস আলম গ্রুপের চেয়ারম্যান পরিচয় দিয়ে ত্রান কেনার জন্য স্থানীয় কিছু ডিলারের মোবাইল নম্বর চেয়ে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন দেয়। এই ঘটনায় মিরসরাই থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে এবং ইতিমধ্যেই দুইজনকে ঢাকা থেকে গ্রেফতার করে বিচারের জন্য আদালতে প্ররণ করা হয়েছে ।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…