খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সৌরভ গাঙ্গুলি বিসিসিআইয়ের সভাপতি হচ্ছেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯, ১১:০৭ পূর্বাহ্ণ
সৌরভ গাঙ্গুলি বিসিসিআইয়ের সভাপতি হচ্ছেন

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) পরবর্তী সভাপতি হচ্ছেন ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক ‘প্রিন্স অব কলকাতা’ সৌরভ গাঙ্গুলি। আর সেক্রেটারি হতে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ।

এছাড়া বিসিসিআইয়ের সাবেক সভাপতি অনুরাগ ঠাকুরের ছোট ভাই অরুণ ধূমাল হচ্ছেন নতুন কোষাধ্যক্ষ। অরুণ বিসিসিআইয়ের সাবেক সভাপতি অনুরাগ ঠাকুরের ছোট ভাই।

আজ সোমবার মনোনয়ন দাখিলের শেষ দিন হলেও বোর্ড সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে না। কারণ সর্বসম্মতিক্রমেই সৌরভের নাম বিবেচিত হয়েছে। ফলে শেষ মুহূর্তে বড় কোনো অঘটন না ঘটলে বিশ্বের সব থেকে প্রভাবশালী বোর্ডের সভাপতি পদে নির্বাচিত হচ্ছেন ৪৭ বছর বয়সী এই বাঙালি।

এর আগে রবিবার বোর্ড সভায় সভাপতির মনোনয়নের ইস্যু নাটকীয় মোড় নেয়। এতদিন বিসিসিআইয়ের সাবেক সভাপতি নারায়ণস্বামী শ্রীনিবাসনের ঘনিষ্ঠ ব্রিজেশ প্যাটেলকে এগিয়ে রাখা হচ্ছিল। কিন্তু বোর্ড সদস্যদের মধ্যে থেকে আপত্তি ওঠে যে, ব্রিজেশের চেয়ে সৌরভ অনেক যোগ্য প্রার্থী। এরপর সভাপতি পদে মনোনয়ন জমা দেন ‘প্রিন্স অব কলকাতা’।

ভারতের সেরা অধিনায়কদের একজন ৪৭ বছর বয়সী সৌরভ ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের বর্তমান প্রধান। তবে লোধা কমিশনের সুপারিশ অনুযায়ী দশ মাসের জন্য বোর্ড সভাপতি হবেন তিনি।

ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৭ সালে সভাপতি পদ থেকে অনুরাগ ঠাকুরকে বহিষ্কারের পর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন সিকে খান্না। ক্রিকেট ছাড়ার পর সংগঠক হিসেবে ব্যাপক খ্যাতি লাভ করেন গাঙ্গুলি। সিবিএর সভাপতি হিসেবে প্রশংসা কুড়িয়েছেন। বিভিন্ন সময়ে বিসিসিআইয়ের সভাপতি হতে আগ্রহ দেখিয়েছেন তিনি। এবার সেই স্বপ্ন পূরণ হতে চলছে ভারতের ক্রিকেটের সূর্য সন্তানের।

বাঁহাতি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী এ পর্যন্ত ভারতের সফলতম টেস্ট অধিনায়কদের একজন। তার অধিনায়কত্বে ভারত ৪৯টি টেস্ট ম্যাচের মধ্যে ২১টি ম্যাচে জয়লাভ করে। ২০০৩ সালের ক্রিকেট বিশ্বকাপে তার অধিনায়কত্বেই ভারত ফাইনালে পৌঁছায়।

সৌরভ গাঙ্গুলি কেবল আগ্রাসী মনোভাবাপন্ন অধিনায়কই ছিলেন না, তার অধীনে যে সব তরুণ ক্রিকেটারেরা খেলতেন, তাদের দক্ষতা উন্নয়নেও তিনি সহায়তা করতেন। একদিনের ক্রিকেটে তার মোট রানসংখ্যা ১১ হাজারেরও বেশি।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…