করোনা’য় হরিলুট! ১৮০ টাকার মাস্ক ১৫শ টাকায় বিক্রি, মজুদ পিপিই ও চায়না কিট

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০, ৭:৩৪ সকাল
করোনা’য় হরিলুট! ১৮০ টাকার মাস্ক ১৫শ টাকায় বিক্রি, মজুদ পিপিই ও চায়না কিট

২৪ ঘণ্টা ডেস্ক নিউজ || করোনা সংক্রমনে যেখানে সারাদেশ ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেখানে দেশের এক শ্রেনীর মুনাফা লোভী ব্যবসায়িরা বিপুল মুনাফা লাভের জন্য করোনা চিকিৎসায় ব্যবহৃত সব সুরক্ষা সামগ্রী মজুদ করে

পিপিই সংকটে একের পর এক আক্রান্ত হচ্ছেন চিকিৎসকরা। অথচ মাস্ক, হ্যান্ড গ্লোবস, স্যানিটাইজার, পিপিইসহ করোনা কালে প্রয়োজন এমন সকল সামগ্রী মজুদ রেখে বেশি দামে বিক্রি করছে মুনাফালোভীরা।

মাত্র ১৮০ টাকার একটি মাস্ক এন নাইন্টি ফাইভ নাম দিয়ে বিক্রি হচ্ছে ১৫শ টাকায়। এ যেন দুর্যোগের সুযোগে হরিলুট।

বৃহস্পতিবার সন্ধ্যায় (১৬ এপ্রিল)
রাজধানীর বাংলামোটরের জহুরা স্কয়ার মার্কেটের এবিসি করপোরেশন নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে করোনার কিট ও পিপিইর বিশাল মজুদ পাওয়া গেল এখানে। সঙ্গে আছে মাক্স, হ্যান্ড গ্লোবস, স্যানিটাইজারসহ চিকিৎসায় ব্যবহৃত সব সুরক্ষা সামগ্রী।

এসব সামগ্রী উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে প্রতিষ্ঠানটির পরিচালকসহ ৩ জনকে।এন নাইনটি ফাইভ মাস্ক

পুলিশ জানায়, প্রতিষ্ঠানটিতে নকল এন৯৫ মাস্ক তৈরি হচ্ছে এমন খবরে এ অভিযান চালানো হয়।

ডিএমপি রমনা জোন এডিসি আজিমুল হক জানান, আমাদের চেকপোস্টে একব্যক্তি অভিযোগ করে তাকে ২০টি মাস্ক ৩০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

এ অভিযোগের প্রেক্ষিতে আমরা এখানে অভিযান পরিচালনা করি তার মালিককে ধরতে সক্ষম হয়েছি।

এখানে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে মাস্ক, পিপিইসহ সুরক্ষা সরঞ্জাস এবং চায়না মেডিকেল কিট উদ্ধার করেছি। এসব সামগ্রী তারা চড়া মূল্যে বিক্রি করছে।

প্রতিষ্ঠানটির কাছে এসব সুরক্ষাসামগ্রী আমদানি ও মজুদের পক্ষে সুনির্দিষ্ট কোনো কাগজপত্র পাওয়া যায়নি। অবৈধ মজুদের দায়ে প্রতিষ্ঠানটির পরিচালকসহ আটক ৩ জনের বিরুদ্ধে কালোবাজারীর অভিযোগে নিয়মিত মামলা করা হবে বলেও জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় আরো কেউ জড়িত কিনা জানতে তদন্ত শুরু হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

২৪ ঘণ্টা/আর এস পি

Feb2
Feb2