সিঙ্গাপুরে আড়াই হাজার প্রবাসী বাংলাদেশির শরীরে করোনা
২৪ ঘণ্টা আন্তর্জাতিক ডেস্ক || সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের সংক্রমণ।
দেশটিতে নতুন করে ৯৪২ জনের দেহে করোনা শনাক্ত হলেও এর মধ্যে ৫৭০ জনই বাংলাদেশি। শুক্রবার ৫৭০ জনসহ এখন পর্যন্ত দেশটিতে মোট ২ হাজার ৬০০ জন বাংলাদেশি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শনিবার এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নতুন কোরে আক্রান্তদের মধ্যে মাত্র ১৪ জন সিঙ্গাপুরের নাগরিক। বাকিরা সবাই শ্রমিক।
এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬ হাজার। এর মধ্যে আড়াই হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ১১ জন। তবে করোনাভাইরাস পজিটিভ রেজাল্ট পাওয়ার আগেই আরও দুইজনের মৃত্যু হয়েছিল।
১৮ এপ্রিল আরও ৩৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন৷ এই নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৭৪০ জন।
২৪ ঘণ্টা/ আর এস পি


আপনার মতামত লিখুন