কক্সবাজার মেডিকেলে ৪ জন করোনা সনাক্ত
২৪ ঘণ্টা ডট নিউজ। কক্সবাজার প্রতিনিধি || কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৭৩ জনের সংগৃহীত করোনা’র স্যাম্পলের মধ্য থেকে ৬৩ জনের ফলাফল পাওয়া গেছে।
রবিবার (১৯ এপ্রিল) বিকেল ৫ টা ২০ মিনিটে প্রাপ্ত ফলাফলে ৪ জনের করোনা ‘পজিটিভ’ ধরা পড়েছে।
সেখানে ৩ জন মহেশখালীর এবং ১ জন টেকনাফের।
কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারি অধ্যাপক (ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ) ডাঃ মোহাম্মদ শাহজাহান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
অবশিষ্ট ১০ জনের ফলাফল আগামীকাল সোমবার সকালে দেয়া হবে বলে তিনি জানান।
২৪ ঘণ্টা/ ইসলাম মাহমুদ/ আর এস পি


আপনার মতামত লিখুন