কর্মহীন মানুষের মাঝে যুবলীগ নেতা মেনন’র ত্রাণ সহায়তা
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এবং চসিক নির্বাচনে বাংলাদেশের আওয়ামী যুবলীগের নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম যুগ্ম আহবায়ক রাশেদ খান মেনন-এর ব্যক্তিগত উদ্যোগে হাটহাজারী উপজেলার ১৩নং দক্ষিণ মাদার্শার ৫নং ওয়ার্ডের বকুলতলা ও নবাবীয়া এলাকায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আলমগীর মাষ্টার, যুবলীগ নেতা সাজ্জাদ খান পিনন, দক্ষিণ মাদার্শা যুবলীগের য্গ্মু আহবায়ক যুবনেতা মো:ইব্রাহিম, যুবলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মো:মহিউদ্দিন, সিটি কলেজ ছাত্র সংসদের ছাত্র মিলনায়তন সম্পাদক মো: কায়সার হামিদ, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনষ্টিটিউট ছাত্রলীগের সাবেক সাধারণ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এম হাবিবুর রহমান, যুবলীগ নেতা জাহেদুল আলম হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আকবর হোসেন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার আরিফ হোসেন, শাহনেওয়াজ আশিক, মো: মহসীন, মো: ফয়সাল হোসেন জিতু, মো:আজিম, আলাউদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন