খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

দীঘিনালায় করোনা পজিটিভ রোগীর দাবির মুখে নতুন করে নমুনা সংগ্রহ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০, ১০:৪৯ অপরাহ্ণ
দীঘিনালায় করোনা পজিটিভ রোগীর দাবির মুখে নতুন করে নমুনা সংগ্রহ

খাগড়াছড়ি প্রতিনিধি:::খাগড়াছড়ির দীঘিনালায় হোম কোয়ারেন্টাইনে থাকা এক পোশাক কর্মীর শরীরে করোনা পজিটিভ রিপোর্ট নিয়ে সন্দেহের নানা ডালপালা ছড়িয়েছে পুরো এলাকায়।

বিশেষ করে ওই পোশাককর্মীর নিজের দেয়া ভিডিও লাইভ ফেইসবুকে ছড়িয়ে পড়লে এই বিভ্রান্তি আরো জোরদার হয়ে উঠে।

ওই ভিডিওতে করোনায় আক্রান্ত নন বলে দাবী করেছেন পোশাক শ্রমিক। শুধু তাই নয়, তাঁকে বলতে শোনা গেছে, করোনায় সংক্রমিত হওয়ার মত কোনো উপস্বর্গ কিংবা লক্ষণ তার শরীরে নেই।

তাই বিভ্রান্তি দূর করার জন্য বৃহস্পতিবার সকালে নতুন করে নমুনা সংগ্রহ করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।

ওই পোশাক শ্রমিকের সাথে থাকা আরো সাথে থাকা ১০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। বর্তমানে তিনি উপজেলার কামাকোছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

প্রশাসনের পক্ষ থেকে বিদ্যালয়টিকে লকডাউন করা হয়েছে।

জানা যায়, গত ১৮ এপ্রিল থেকেই নারায়নগঞ্জ ফেরত পোষাক শ্রমিককে উপজেলার কামাকোছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সেখান থেকে নমুনা সংগ্রহ করে পাঠানোর পর গত ২৯ এপ্রিল তার শরীরে করোনা ধরা পড়ে। তবে করোনা পজিটিভ রিপোর্টটি কোনোভাবেই মেনে নিতে পারছেন না আক্রান্তের স্বজনরাও।

মুঠোফোনে পোশাক শ্রমিক জানান, করোনায় আক্রান্ত হওয়ার মত কোনো প্রকার উপস্বর্গ কিংবা লক্ষণ তাঁর শরীরে নেই। শারীরীক দিক থেকে পরিপূর্ণভাবে সুস্থ আছেন। প্রয়োজনে একাধিকবার নমুনা পরীক্ষারও দাবী জানান তিনি।

এদিকে একই শিক্ষা প্রতিষ্ঠানে হোম কোয়ারেন্টাইনে অবস্থানরত আরেক পোশাক শ্রমিক রিকেল চাকমা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে তাঁর সহকর্মীর শরীরে করোনা প্রজেটিপ রিপোর্টকে ভিত্তিহীন ও গুজব বলে দাবী করেন। তাই এ বিষয়য়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সাধারন লোকজনের প্রতি অনুরোধ জানান তিনি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তনয় তালুকদার জানান, পোশাক শ্রমিকের শরীরে করোনা পজিটিভ রিপোর্ট নিয়ে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তা দূর করার জন্য নতুন করে নমুনা সংগ্রহ করা হয়েছে। হোম কোয়ারেন্টিনে সাথে থাকা আরও ১০ জনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন স্বাস্থ্যকর্মীরও নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ পোশাক শ্রমিকের শরীরে করোনা পজিটিভ নিয়ে বিভ্রান্তি দূর করার জন্য নতুন করে নমুনা সংগ্রহের সত্যতা স্বীকার করে জানান, হোম কোয়ারেন্টাইন শেষে কামাকোছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে যে তিন পোষাক কর্মী বাড়িতে চলে গিয়েছিল তাদেরকে পুরনায় হোম কোয়ারেন্টাইনে নিয়ে আসা হয়েছে। তাছাড়াও তাদের বাড়িঘরসহ বিদ্যালয়টি লকডাউন করা হয়েছে। বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠানে ৬২ জন পোষাক কর্মী হোম কোয়ারেন্টাইনে রয়েছে বলে জানান তিনি।

এদিকে উপজেলার ৪৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে ৮৭৭ জন পোষাক কর্মী হোম কোয়ারেন্টাইনে রয়েছে এবং ১৪ দিন হোম কোয়ারেন্টাইন শেষে ২’শ ৩১ জন পোষাক কর্মী বাড়ি ফিরেছেন বলে জানা গেছে।

২৪ ঘণ্টা/এম আর/প্রদীপ

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…