খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মিরসরাইয়ে স্কুল ছাত্রীর করোনা শনাক্ত, বাড়ি লকডাউন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২০, ৭:১৭ অপরাহ্ণ
মিরসরাইয়ে স্কুল ছাত্রীর করোনা শনাক্ত, বাড়ি লকডাউন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:::
মিরসরাইয়ে এক স্কুল ছাত্রীর (১৫) করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সে উপজেলা করেরহাট ইউনিয়নের অলিনগর গ্রামের অলিনগর এল.বি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী। তাকে ফেনী ট্রমা সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে।

বুধবার (৬ মে) দুপুর ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের নেতৃত্বে ওই রোগীর বাড়ি লকডাউন করেছেন। মিরসরাইয়ে এ পর্যন্ত ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

জানা গেছে, গত সোমবার (৪ মে) করোনার উপসর্গ জ্বর সর্দি দেখা দেয় ওই কিশোরীর। চিকিৎসার জন্য ভর্তি হন ফেনী জেলার করোনা চিকিৎসা কেন্দ্র ফেনী ট্রমা সেন্টারে। পরীক্ষা নিরীক্ষার পর আজ জানা যায় ওই কিশোরী সংক্রমিত হয়েছে। খবর পেয়ে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন ওই এলাকায় গিয়ে লকডাউনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেছেন। এসময় চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নের পক্ষ থেকে ওই যৌথ পরিবারটির জন্য পুরো একমাসের খাবার রসদ প্রদান করা হয়। পরিবারটির নিরাপত্তার দিকে খেয়াল রাখার জন্য একজন গ্রাম পুলিশ সদস্য নিয়োজিত করা হয়েছে।

এ ব্যাপারে চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন জানান, আমার ইউনিয়নে একজন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে। সতর্কতার অংশ হিসেবে ওই পরিবারটিকে ইউএনও মহোদয়ের উপস্থিতিতে লকডাউনের আওতায় আনা হয়েছে। এজন্য তাদেরকে প্রয়োজনীয় নিরাপত্তা ও রসদ সরবরাহ করেছি। তিনি সকলকে হোমকোয়ারিন্টাইনে থাকার জন্য এবং ইউনিয়নের সকল জনগনকে জরুরী প্রয়োজন ব্যতিত বাড়ির বাইরে না যেতে অনুরোধ করছি।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, ওই মেয়ের বাবা চট্টগ্রামে সিএন্ডএফ এজেন্সিতে চাকুরী করেন। সে সূত্রে তিনি চট্টগ্রামে আসা যাওয়ার মধ্যে রয়েছেন। ধারনা করা হচ্ছে বাবার মাধ্যমেই সংক্রমিত হয়ে থাকতে পারে সে। আগামীকাল পরিবারের বাকি সদস্যের নমুনা সংগ্রহ করা হবে। ওই পরিবারটি সহ পাশ্ববর্তী কয়েককটি পরিবারকে লকডাউনের আওতায় আনা হয়েছে ।

উল্লেখ্য, এর আগে গত ১৮ এপ্রিল খইয়াছড়া ইউনিয়নের নিজতালুক গ্রামে রাজিয়া সুলতানা নামের এক মহিলা ও গত ২৮ এপ্রিল মিঠানালা ইউনিয়নের পাত্তারপুকুর এলাকায় এক গাড়ি চালকের শরীরে করোনা সনাক্ত হয়। তাদের মধ্যে রাজিয়া সুস্থ হয়ে গত মঙ্গলবার বাড়ি ফিরেছেন। অন্যজন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

২৪ ঘণ্টা/এম আর/আশরাফ

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…