খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে ভূয়া এনআইডি, জন্মসনদ ও জেলেকার্ড তৈরী : আটক ২

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২০, ৪:৫৭ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে ভূয়া এনআইডি, জন্মসনদ ও জেলেকার্ড তৈরী : আটক ২

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি::::প্রযুক্তির এই সময়েও প্রযুক্তির অপব্যবহার ঘটিয়ে ন্যাশনাল আইডি কার্ড তৈরি করে জেলে কার্ড বানিয়েছে অসাধু সুবিধাভোগীরা। লক্ষ্মীপুরের কমলনগরে জেলেকার্ড, এনআইডি ও জন্মসনদ জাল করার দায়ে ২ জনকে আটক করা হয় এবং ৪টি কম্পিউটার ও বিভিন্ন জাল আইডি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে হাজিরহাট বাজারে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্যট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবারক হোসেন।

আটককৃতরা হলেন, শিমুল ষ্টুডিও’র মালিক শিমুল মজুমদার ও সুধেব মজুমদার। রূপনগর ষ্টুডিও’র মালিক উপস্থিত ছিলেন না।

শিমুল মজুমদার, সুধেব মজুমদার চর জাঙ্গালিয়া গ্রামের বিজুস মজুমদারের ছেলে ও শিমুল ষ্টুডিওর মালিক। মো. রুবেল একই ইউনিয়নের আবুল কাশেমের ছেলে ও রুপনগর ষ্টুডিও’র মালিক।

হাজিরহাট বাজারের শিমুল ষ্টুডিও’র ২টি দোকান ও রূপনগর ষ্টুডিও’র ২টি দোকানে অভিযান পরিচালনার সময় জেলেকার্ড, এনআইডি ও জন্মসনদ জাল করার প্রমান পাওয়ায় ৪টি দোকানের কম্পিউটার জব্দ করা হয়। আটক ২ জন, জব্দকৃত কম্পিউটার ও বিভিন্ন প্রমানপত্র থানা হাজতে প্রেরন করেন।

উপজেলা নির্বাহী কার্যালয় সুত্রে জানাযায় যে, সেলিম নামে একজন ভুয়া জেলে কার্ড তৈরী করে হাজিরহাট ইউনিয়নে জেলে কার্ডের চালের জন্য গেলে তা ভুয়া প্রমানীত হয়। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তিনি এ ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন।

সেলিম জানান, জেলে কার্ডটি হাজিরহাট বাজারের ১টি ষ্টুডিও থেকে তৈরি করেন।

হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন মো. নিজাম উদ্দিন জানান, সেলিম ভুয়া কার্ড তৈরী করে জাল নেওয়ার চেষ্টা করলে আমরা যাচাই করে দেখি তা ভুয়া জেলে কার্ড।

কমলনগর থানার অফিসার ইনচার্জ মো. নুরুল আবছার জানান, নির্বাহী ম্যাজিষ্ট্যট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২জনকে আটক করে এবং মালামাল জব্দ করে থানায় প্রেরন করেন। এজাহার দিলে তা মামলা হিসেবে নেওয়া হবে।

নির্বাহী ম্যাজিষ্ট্যট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন বলেন, ৪টি ষ্টুডিওতে অভিযান পরিচালনা করে জেলেকার্ড, এনআইডি ও জন্মসনদ জাল তৈরীর প্রমান পেয়ে মালামাল জব্দ করি এবং প্রমাণের ভিত্তিতে মামলা নেওয়ার জন্য কমলনগর থানার অফিসার ইনচার্জকে অনুরোধ করেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন, হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন,সাংবাদিক ও ব্যবসায়ীবৃন্দ।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…