খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সেন্ট্রাল প্লাজা দোকান কর্মচারী,দারোয়ান,সেবকদের মাঝে সিটি মেয়রের উপহার প্রদান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২০, ৫:৪৬ অপরাহ্ণ
সেন্ট্রাল প্লাজা দোকান কর্মচারী,দারোয়ান,সেবকদের মাঝে সিটি মেয়রের উপহার প্রদান

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আর্তমানবতার সেবায় মানবিক সাহায্য অব্যাহত রাখতে হবে। এব্যাপারে সমাজের সকলকে যার যার অবস্থান হতে এগিয়ে আসার আহবান জানান মেয়র।

সেন্ট্রাল প্লাজা দোকান কর্মচারী,দারোয়ান, সেবকদের মাঝে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন তাঁর ব্যক্তিগত তহবিল হতে ভোগ্যপন্য উপহার সামগ্রী প্রদান করেছেন।

আজ বিকেলে নগরীর জি.ই.সি মোড়স্থ সেন্ট্রাল প্লাজা মার্কেট প্রাঙ্গনে ১শত ৫০ জন কে এই উপহার সামগ্রী প্রদান করা হয়।

এসময় সেন্ট্রাল প্লাজা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোশতাক আহমেদ চৌধুরী, আকতার খাঁন,গিয়াস উদ্দীন হিরন,কামরুল ইসলাম কাজল,মনির হোসেন,আবু সৈয়দ লিটন, হাসান তারেক,দিদার আলম,মো. ফোরকান,আবদুল গফুর পন্টি,আকতার হোসেন,আলী আনসার খান, শোয়েব মোর্শেদ কচি,এম এম খালেদ প্রমূখ উপস্থি ছিলেন।

সিটি মেয়রকে স্মারকলিপি দিলেন
বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, করোনা আতঙ্কে স্তব্ধ হয়ে পড়েছে পুরো দেশ। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ। তিনি বলেন দীর্ঘ ছুটির কারণে দিনে যারা এনে দিনে খাওয়া মানুষরাই বেশি সংকটে পড়েছে। কাজ করতে না পারলে বন্ধ হচ্ছে তাদের রুটি রুজি। তাই সরকার ছুটিকালীন সময়ে জীবিকা রক্ষা বিবেচনায় লকডাউনে শিথিলতা এনেছেন। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক সামাজিক দূরত্ব রক্ষা সহ যেসব বিধি-বিধান মেনে চলার জন্য বাধ্যবাধকতা দিয়েছেন তা অবশ্যই মেনে চলতে হবে। আমাদের নিজেদের সুরক্ষার দায়িত্ব নিজেদের নিতে হবে। তাহলেই এই করোনা ভয়াবহতা থেকে মুক্তি পাবো। আজ বিকেলে টাইগারপাস্থ নগর ভবনে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন রেজি:বি-২২০৫ এর নেতৃবৃন্দ চট্টগ্রাম সিটি কপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের বরাবরে স্মারকলিপি প্রদান প্রদানকালে মেয়র এসব কথা বলেন। স্বারকলিপিতে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দ উল্লেখ করেন যে, বর্তমান লক-ডাউন চলাকালীন মূহুর্তে শ্রমিকদের কাজ কমে এসেছে। ফলে তারা কাজের খে্্াঁজে বিভিন্ন জায়গায় যেতে হয়। তাই নানাভাবে অহেতুক হয়রানীর শিকার হতে হয়। এই হয়রানী হতে রক্ষা পাওয়ার জন্য নির্মাণ শ্রমিক হিসেবে পরিচয়পত্র হাতে থাকলে পরিত্রাণ পাওয়া সম্ভব। তাই এই ব্যাপারে সিটি মেয়রের হস্তক্ষেপ কামনা করেন। এছাড়া সরকার প্রদত্ত ন্যায্যমূল্যে চাউল ও খাদ্য সামগ্রী পাওয়ার জন্য নগরীতে যেসব কার্ড বিতরণ হচ্ছে তা প্রাপ্তিতে মেয়রের সহযোগিতা কামনা করেন। মেয়র তাদের বক্তব্য ধৈর্য্য সহকারে শুনেন এবং এই বিষয়ে সংশ্লিস্টদের সাথে আলাপ আলোচনা করে সমাধানের আশ্বাস দেন। স্মারকলিপি প্রদান কালে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের সভাপতি সৈয়দ কুদরত-ই-খোদা, সাধারণ সম্পাদক কে এম শহিদুল্লাহ, পরিবহন শ্রমিক লীগের সভাপতি উজ্জ্বল বিশ্বাস, চাঁন্দগা থানা নির্মাণ শ্রমিকলীগের সভাপতি সালা উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…