খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে ব্যবসা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তে বাহির থেকে ফিরছে ব্যবসায়ীরা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২০, ১১:১৬ অপরাহ্ণ
খাগড়াছড়িতে ব্যবসা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তে বাহির থেকে ফিরছে ব্যবসায়ীরা

খাগড়াছড়ি প্রতিনিধি:::খাগড়াছড়িতে সরকারি নিয়ম মেনে ১০ মে থেকে সকল ব্যবসা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী সংগঠনগুলো। এ সিদ্ধান্তের পর সাধারণ ছুটি শুরুর পর থেকে জেলার বাইরে থাকা ব্যবসায়ীরা খাগড়াছড়িতে ফিরতে শুরু করেছেন। এতে করে বাংলাদেশের এখনও পর্যন্ত করোনা মুক্ত জেলা খাগড়াছড়িতে বাড়ছে সংক্রামণের ঝুঁকি।

খাগড়াছড়ি জেলা প্রশাসনের সবশেষ তথ্যমতে, ১০ মে সকাল ১০ থেকে সরকারি নিয়ম মেনে ব্যবসা প্রতিষ্ঠান চালু করা যাবে। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা যাবে। শুধুমাত্র ঔষধের দোকান এ ঘোষণার আওতামুক্ত থাকবে। তবে ব্যবসা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হলেও হাট-বাজার কিংবা রাস্তার পাশে ভ্রাম্যমান হকারদের ওপর থেকে উঠছে না নিষেধাজ্ঞা।

পার্বত্য জেলা রাঙ্গামাটি ও বান্দরবানে করোনার সংক্রামণরোধে ব্যবসা প্রতিষ্ঠান না খোলার সিদ্ধান্ত হলেও খাগড়াছড়িতে চালু হচ্ছে। এতে করে উদ্বেগ বাড়ছে নাগরিক সমাজে। সরকারি ঘোষণামতে সংক্রামণ প্রতিরোধে কার্যকরি ব্যবস্থাগ্রহণে এর আগে সংশ্লিষ্টদের তেমন কোন নজরদারি না থাকায় চূড়ান্ত এ মূর্হুতেই কী ঘটছে খাগড়াছড়ির মানুষের কপালে। এ উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে ব্যবসা প্রতিষ্ঠান চালুর সিদ্ধান্তে জেলার বাহির থেকে খাগড়াছড়িতে প্রবেশ করা লোকজনের উপস্থিতি।

সমাজকর্মী প্রদীপ ত্রিপুরা বলেন, ব্যবসা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তে প্রতিদিন নানা অজুহাতে খাগড়াছড়িতে ফিরছে জেলার বাইরে থাকা লোকজন। যারা ফিরছেন তাদের অধিকাংশের এলাকায় ইতোমধ্যে করোনার সংক্রামণ ঘটেছে। এসব এলাকা থেকে যে হারে লোকজন প্রবেশ করছে তাদের কোয়ারেন্টিন নিশ্চিত হচ্ছে না। কারণ তারা ফিরছেন ব্যবসা প্রতিষ্ঠান খোলার উদ্দেশে। প্রথম থেকে তাদের চিহ্নিত করে কোয়ারেন্টিন করা না গেলে জেলায় সংক্রামণ ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।

তবে এ বিষয়ে কোন মন্তব্য না করে খাগড়াছড়ি জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী চৌধুরী বলেন, পৌর মেয়র ব্যবসায়ী নেতাদের সাথে আলোচনা করে কি শর্তে ব্যবসা প্রতিষ্ঠান খোলা যাবে সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন। আমাদের সংগঠনের পক্ষ থেকেও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের বিষয়গুলো অবহিত করা হয়েছে।

খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম বলেন, নিয়মানুসারে পৌর কর্তৃপক্ষের যা করণীয় তা করা হচ্ছে। পৌর এলাকার ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলোচনা হয়েছে। ক্রেতাদের সাথে ভাল আচরণ, স্বাস্থ্য বিধি মেনে চলার পাশাপাশি ভেজাল ও নিম্নমানের পণ্য বিক্রী থেকে বিরত থাকতে বলা হয়েছে। পৌরসভার পক্ষ থেকে যতদূর সম্ভব পর্যাবেক্ষণ করা হবে। তবে কারা আসছে বা যাচ্ছে এটি প্রশাসনের দেখার বিষয়।

জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন সমন্বয় করে কাজ করছে। প্রবেশমুখ দিয়ে কারা আসছে বা বের হচ্ছে এটি নিয়ন্ত্রণ করা পুলিশ প্রশাসনের দায়িত্ব।

প্রসঙ্গত, খাগড়াছড়িতে একমাত্র যে ব্যক্তি করোনা পজেটিভ সে ছিল নারায়ণগঞ্জ ফেরত। করোনা সংক্রামণ প্রতিরোধের স্থিতিশীল এ সময়ে যদি প্রশাসন কঠোর না হয়ে অবাধে লোকজনদের প্রবেশ করতে দেয় তাহলে আবারও হুমকিতে পড়বে খাগড়াছড়ি।

২৪ ঘণ্টা/এম আর/প্রদীপ

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…