খুঁজুন
, ,

দেশে করোনার ছোবলে কাবু ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগে ৬৮১/ মোট আক্রান্ত ১৩৭৭০

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 10 May, 2020, 11:57 am
দেশে করোনার ছোবলে কাবু ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগে ৬৮১/ মোট আক্রান্ত ১৩৭৭০

২৪ ঘণ্টা ডট নিউজ। রাজীব সেন প্রিন্স // দেশের মধ্যে প্রাণঘাতী করোনা ভাইরাসে মোট আক্রান্তের দিক থেকে শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। মোট আক্রান্তের সিংহভাগই ঢাকা বিভাগে।

গতকাল ৯ মে শনিবার পর্যন্ত সরকারি ওয়েভ সাইট http://covid19tracker.gov.bd/ সংযুক্ত তথ্য মতে করোনা ভাইরাসে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৭শ ৭০ জন।

এরমধ্যে শুধু ঢাকা বিভাগেই আক্রান্ত হয়েছে ৮ হাজার ৯শ ৮৭ জন। এই বিভাগের অন্য জেলাগুলোতেও সংক্রমণ বেশি।

ঢাকা বিভাগের মধ্যে শুধুমাত্র ঢাকা শহর ও জেলায় আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৬শ ২৯ জন। এরপরেই রয়েছে নারায়ণগঞ্জ। এ জেলায় গতকাল পর্যন্ত সরকারি হিসেবে মতে ১ হাজার ১শ ৭৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এরপরেই আছে গাজীপুর। এ জলায় মোট আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে ৩শ ৩২ জন।

ঢাকা বিভাগের মধ্যে মুন্সিগঞ্জ জেলায় ২শ ১২ জন, কিশোরগঞ্জ জেলায় ২শ ২ জন, নরসিংদী জেলায় ১শ ৭১ জন, শরিয়তপুর জেলায় ৫৭ জন, মাদারিপুর জেলায় ৫৪ জন, গোপালগঞ্জ জেলায় ৫০ জন, টাঙ্গাইল জেলায় ৩১ জন, মানিকগঞ্জ জেলায় ২৮ জন, রাজবাড়ী জেলায় ২৩ জন এবং এ বিভাগের সবচেয়ে কম ফরিদপুর জেলায় গত শনিবার পর্যন্ত মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২১ জন।

এদিকে দেশের বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রাম বিভাগেও এখন পর্যন্ত ৬শ ৮১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে গতকাল ৯ মে শনিবার রাত পর্যন্ত শুধুমাত্র চট্টগ্রাম নগর ও জেলায় ২১৯ জন করোনা আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

গতকাল ৯ মে শনিবার পর্যন্ত সরকারি ওয়েভ সাইট http://covid19tracker.gov.bd/ সংযুক্ত তথ্য মতে করোনা ভাইরাসে চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলার মধ্যে চট্টগ্রামের পরেই রয়েছে কুমিল্লা। এ জেলায় গতকাল পর্যন্ত সর্বমোট ১শ ৬৯ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে।

এছাড়া চট্টগ্রাম বিভাগের মধ্যে কক্সবাজার সদর ও জেলায় ৭৭ জন, লক্ষ্মীপুর জেলায় ৫৮ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৫৭ জন, চাঁদপুর জেলায় ৫৫ জন, নোয়াখালী সদর ও জেলায় ২৭ জন, ফেনী সদর ও জেলায় ৮ জন, রাঙ্গামাটি জেলায় ৪ জন, বান্দরবান জেলায় ৪ জন এবং সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী খাগড়াছড়ি জেলায় ৩ জন করোনা রোগী সনাক্ত হয়েছে।

এর আগে গতকাল শনিবার (৯ মে) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা: নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬শ ৩৬ জন জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে মোট ১৩ হাজার ৭শ ৭০ জন করোনা রোগী শনাক্ত হলো বাংলাদেশে। করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮ জন। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ২১৪ জনে দাড়িয়েছে।

এরমধ্যে দুর্নীতি দমন কমিশনের প্রধান সহকারী খলিলুর রহমান করোনায় আক্রান্ত হয়ে শনিবার সকালে মারা গেছেন। এর আগে একজন পরিচালকের মৃত্যু হয় করোনার ছোবলে। তাছাড়া দেশের মধ্যে পুলিশের মধ্যেই সংক্রমণ বেড়েই চলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ১৫শ ৯ জন পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৭ জন।

করোনার প্রবণতা বিশ্লেষণে সরকার গঠিত স্বাস্থ্য বিশেষজ্ঞ দলের সদস্য অধ্যাপক শাহ মনির হোসেন গণমাধ্যমকে বলেছেন, তাদের টীম পর্যবেক্ষণ করে যে পূর্বাভাস দিয়েছে তাতে মনে করা হচ্ছে মে মাসের তৃতীয় সপ্তাহটি হবে সংক্রমণের চরম সময়। জুনের শেষ সপ্তাহ নাগাদ ভাইরাসটি নিয়ন্ত্রণে নেয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই অভিজ্ঞ চিকিৎসক।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ সংবাদ মাধ্যমকে বলেছেন, পরিস্থিতি খুব খারাপ হলে দিনে ৬৫ হাজারের মত মানুষ সংক্রমিত হতে পারে। যদি এমনই হয় তাহলে এর পাঁচ ভাগের এক ভাগকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হবে।

করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জাতীয় কমিটির উপদেষ্টা ডা. এবি এম আবদুল্লাহ বলেছেন, যেহেতু অর্থনৈতিক কর্মকাণ্ড সচল করা হয়েছে এখন এর প্রভাবে যদি সংক্রমণ বেড়ে যায় তখন আবারো কঠোর লকডাউন এমন কি প্রয়োজনে কারফিউ দেয়া ছাড়া অন্য কোন উপায় থাকবে না।

২৪ ঘণ্টা/আর এস পি

Feb2
Feb2

হতাশ হয়ে মাথা গরম করবেন না : শফিকুর রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 19 September, 2026, 9:34 am
হতাশ হয়ে মাথা গরম করবেন না : শফিকুর রহমান

বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ঢাকা থেকে চট্টগ্রামে অনুষ্ঠিত লং মার্চ সফলতায় অনেকের মাথা গরম হয়ে গিয়েছে। মাথা গরমের কিছু লক্ষণ গত দুইদিন ধরে রাজধানীতে আমরা দেখতে পাচ্ছি। আমরা অনুরোধ করব হতাশ হয়ে মাথা গরম করবেন না।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর অভিমুখী লং মার্চ কর্মসূচির উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আজকে আমাদের দ্বিতীয় দফার লং মার্চ। প্রথম দফা ঢাকা থেকে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে। আল্লাহর মেহেরবানীতে সফলভাবে এতে অনেকের মাথা গরম হয়ে গেছে। মাথা গরমের কিছু লক্ষণ গত দুই দিন ধরে রাজধানীতে আমরা দেখতে পাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমরা অনুরোধ করব, হতাশ হয়ে মাথা গরম করবেন না। বরঞ্চ জনতার দাবি মেনে নেওয়ার চেষ্টা করুন। আজকে আট দফা, মনে রাখবেন, এটা নয় দফা হতে পারে, ১০ দফা হতে পারে। আবার জাতির প্রয়োজনে যেকোনো সময় এটা এক দফায় পরিণত হতে পারে।’

এক দফায় পরিণত হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, ‘এক দফায় যখন পরিণত হবে, তখন কিন্তু পরিস্থিতি খুবই ভয়াবহ হবে। আমরা বলি, সেই পরিস্থিতির মুখোমুখি হওয়ার আগে সাম্প্রতিক অতীত থেকে শিক্ষা নিন। শিক্ষা নিয়ে জনগণের দাবি মেনে নিন।’

দাবি না মানলে কোনো চক্রান্ত-ষড়যন্ত্র কাজে আসবে না বলেও হুঁশিয়ারি দেন শফিকুর রহমান। তিনি বলেন, ‘যদি দাবি মানতে ব্যর্থ হন, তাহলে পরিষ্কার বলে দিচ্ছি, কোনো চক্রান্ত-ষড়যন্ত্রে কোনো কাজ হবে না। আমরা কোনো কিছুকেই পরোয়া করব না। কারণ আমরা কোনো দলীয় দাবি নিয়ে মাঠে নামিনি। আমরা ১৮ কোটি মানুষের দাবি নিয়ে মাঠে নেমেছি।’

১১ দলের সঙ্গে দেশের ১৮ কোটি মানুষ রয়েছে দাবি করে তিনি বলেন, ‘আজকে ১৮ কোটি মানুষ ১১ দলের সঙ্গে আছে। সেই দাবি আদায় করে আমরা ঘরে ফিরব, ইনশাআল্লাহ।’

জনগণকে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে শফিকুর রহমান বলেন, ‘আমরা জনগণকে কথা দিচ্ছি, এ লড়াই শুরু হয়েছে। দাবি আদায় করেই ঘরে ফিরব, ইনশাআল্লাহ।’

ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলে লং মার্চের গণজোয়ার বন্ধ করা সম্ভব নয়

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 19 September, 2026, 9:22 am
ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলে লং মার্চের গণজোয়ার বন্ধ করা সম্ভব নয়

লং মার্চ ঠেকাতে বাধা দেওয়ার অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা সারা দেশে দেখতে পাচ্ছি—লং মার্চের পক্ষে যে ঐতিহাসিক গণজোয়ার শুরু হয়েছে, সেটাকে প্রতিরোধ করার জন্য গতকাল রাত থেকে আমাদের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে। তবে ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে লং মার্চের এই গণজোয়ার বন্ধ করা সম্ভব হবে না।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ঢাকা টু চট্টগ্রাম ঐতিহাসিক লং মার্চ সফল করার পরে আজকে আমরা শুরু করতে যাচ্ছি ঢাকা থেকে রংপুরের আমাদের সেই ঐতিহাসিক লং মার্চ। রংপুরের আজকের এই ঐতিহাসিক লং মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ১১ দলীয় ঐক্যের নেতৃত্বে, আট দফা দাবিতে।

তিনি বলেন, সরকার গুম আইন পাস করেছে, মানবাধিকার আইন পাস করেছে, র‌্যাবের নাম বদলিয়ে এসআরবি করেছে এবং এই সরকারের যেখানে দায়িত্ব ছিল মানবাধিকারের সুরক্ষা দেওয়া, তারা মানবাধিকার হরণ করার সব ধরনের প্রেক্ষাপট তৈরি করছে। শেখ হাসিনার সরকার জনগণের অধিকার হরণ করতে যেসব আইন এবং প্রতিষ্ঠানের মাধ্যমে, বর্তমান সরকারও ঠিক একই আইন এবং প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করতে শুরু করছে। আমরা বলতে চাই, বিগত ১৬ বছর আমরা লড়াই করেছিলাম মানবাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য। আপনারা আমাদের সঙ্গে ছিলেন।

বিএনপি সরকারের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিএনপি এখন সরকারে এসে নিজেরাই জনগণের মানবাধিকার হরণ করছে, গণতন্ত্রকে ধ্বংস করছে। যারা গণতন্ত্রকে ধ্বংস করেছে, অতীতে তাদের স্থান হয়েছে ইতিহাসে। তারেক রহমানকে নির্ধারণ করতে হবে, তিনি কীভাবে ক্ষমতা থেকে চলে যাবেন। তিনি কি হেলিকপ্টার করে পালিয়ে দেশ থেকে যাবেন, নাকি সম্মানের সহিত ক্ষমতা থেকে পদত্যাগ করবেন?

তিনি আরও বলেন, আমরা জানি, এরশাদও সম্মানের সঙ্গে পদত্যাগ করেছিলেন। ফলে তারেক রহমানকে তার যাওয়ার রাস্তা নিজেকেই বাছাই করে নিতে হবে।

লং মার্চ ঠেকাতে বাধা দেওয়ার অভিযোগ তুলে এনসিপির আহ্বায়ক বলেন, আমরা সারা দেশে দেখতে পাচ্ছি, লং মার্চের পক্ষে যে ঐতিহাসিক গণজোয়ার শুরু হয়েছে, সেটাকে প্রতিরোধ করার জন্য গতকাল রাত থেকে আমাদের যেই রাস্তা, যেই রোড, সেখানে আমাদের যেসব ব্যানার, ফেস্টুন, ১১ দলের সেই ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে। ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলে এই লং মার্চের গণজোয়ার বন্ধ করা সম্ভব হবে না।

নাহিদ ইসলাম বলেন, দফা বাড়ছে। কিন্তু আমরা জানি, সব দফা কোথায় এসে ঠেকবে? এক দফায়। সেটার জন্য প্রস্তুত হন। ইনশাআল্লাহ, যত বাধাই হোক, আমরা শান্তিপূর্ণভাবে আজকের এই লং মার্চ সফল করব। ইনশাআল্লাহ। রংপুরে দেখা হবে।

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 18 September, 2026, 12:16 pm
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর ভাষণ দেওয়ার পরদিন ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার।

সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের উচ্চপর্যায়ের কয়েকটি বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ আয়োজিত আলোচনাতেও অংশ নেবেন তিনি।

এ ছাড়া, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।