ঠাকুরগাঁওয়ে করোনা আক্রান্ত হয়েছে কিশোরগঞ্জ ফেরত যুবক
২৪ ঘন্টা ডট নিউজ।ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও একজন বৈশ্যিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে।
সোমবার (১১ মে) সন্ধ্যা ৭ টায় সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান আইইডিসিআরের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্ত ব্যক্তির বয়স ৩৫ বছর। বাসা পীরগঞ্জ উপজেলায়। তিনি সম্প্রতি কিশোরগঞ্জ জেলা থেকে ঠাকুরগাঁওয়ে ফিরেছেন।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে জেলায় প্রথম করোনা শনাক্তের পর ঠাকুরগঞ্জ সদর উপজেলায় ৩ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ৪ জন, হরিপুর উপজেলায় ১০ জন, রাণীশংকৈল উপজেলায় ৩ জন ও পীরগঞ্জে আজকের একজনসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ জন।
এ নিয়ে জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৫ জন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন।
২৪ ঘন্টা/এম আর/গৌতম


আপনার মতামত লিখুন