২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত ১২০২, মৃত্যু ১৫, সুস্থ ২৭৯

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২০, ২:৩৭ দুপুর
২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত ১২০২, মৃত্যু ১৫, সুস্থ ২৭৯

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা

২৪ ঘণ্টা ডট নিউজ। জাতীয় ডেস্ক : প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) ২৪ ঘণ্টায় দেশে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা বেড়ে ২৯৮ জন।

এছাড়া নতুন করে আরও ১২০২ জন জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ২০০৬৫ জন করোনা রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

শুক্রবার (১৫ মে) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৮৫৮২ টি এবং নমুনা সংগ্রহ করা হয়েছে ৯৫৩৯ টি। এছাড়া নতুন করে ২৭৯ জনসহ মোট ৩৮৮২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। মৃত্যুবরণ করা ১৫ জনের মধ্যে ৭ জন পুরুষ এবং ৮ জন মহিলা।

দেশে করোনা ভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

২৪ ঘন্টা/এম আর

Feb2
Feb2