খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

উকুন ও খোস-পাচড়ার ওষুধে করোনা থেকে সুস্থ’র দাবি

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২০, ১১:০০ পূর্বাহ্ণ
উকুন ও খোস-পাচড়ার ওষুধে করোনা থেকে সুস্থ’র দাবি

অধ্যাপক ডা: তারেক আলম

করোনাভাইরাস পজিটিভ রোগীর ওপর উকুন কিংবা খোস-পাচড়ার ব্যবহৃত ওষুধ ডক্সিসাইক্লিন ও আইভারমেকটিন প্রয়োগে অল্প সময়ে সুস্থ হওয়ার প্রমাণ পেয়েছেন বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. তারেক আলম ।

তিনি দাবি করেন, এই ওষুধ দুটি ব্যবহারের ফলে কোভিড-১৯ পজিটিভ মোট রোগীর ৮০ শতাংশকে তিন থেকে চার দিনে সুস্থ করা সম্ভব। আর প্রথম চার দিনে ৩০ থেকে ৩৫ টাকা ওষুধ সেবনের পর নমুনা পরীক্ষায় প্রথম নেগেটিভ আসে।

তিনি বলেন, এই ওষুধের কোনো পাশ্বপ্রতিক্রিয়া নেই।

সরকার চাইলে যাদের কোভিড-১৯ পজিটিভ এসেছে, বাড়িতে আইসোলেশন থেকে চিকিৎসা নিচ্ছেন, কোয়ারেন্টিনে আছেন, কিংবা যাদের হাসপাতালে রেখে চিকিৎসা দিচ্ছেন, আইসিইউতে নেওয়ার প্রয়োজন হয়নি তাদের ক্ষেত্রে এই ওষুধ দিয়ে সাধারণভাবে ট্রায়াল দিতে পারে। ১ হাজার রোগীকে এই ওষুধ দিয়ে তিন দিন পর পর পরীক্ষা করা যেতে পারে। যদি ফল ভালো আসে, তাহলে আমরা এ ওষুধের কার্যকারিতা সম্পর্কে অবগত করতে পারবো।

এর ফলে দেশে সুস্থ হওয়ার হার দ্রুত বাড়বে। লকডাউন প্রয়োজন হবে না। অফিস-আদালত নির্দ্বিধায় খুলে দিতে পারবে সরকার। শুধু ক্রিটিক্যাল রোগীদের হাসপাতালে রেখে চিকিৎসা দিলে দেশে সার্বিক পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে বলে মনে করেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসক, নার্স, শিক্ষার্থী ও তাদের আত্মীয়-স্বজনসহ ৬০ জনের চিকিৎসায় এই ওষুধ ব্যবহার করেছেন।

এতে সুফলও এসেছে। এই ওষুধ প্রয়োগ তিন দিনের মধ্যে রোগীদের ৫০ শতাংশ উপসর্গ কমেছে। আক্রান্ত হওয়ার চার দিন পর নমুনা পরীক্ষায় নেগেটিভও এসেছে। ৮ থেকে ১০ দিনে মধ্যে ৪৫ জনের দ্বিতীয়বার পরীক্ষা করাই। তাতে এদের সবারই নেগেটিভ আসে। সবাই ভালো আছেন। এখনো ১৫ জন দ্বিতীয়বার পরীক্ষার জন্য অপেক্ষায় রয়েছেন। আমার বিশ্বাস, এদের নেগেটিভ আসবে। এই পুরো প্রক্রিয়া শেষ করতে ৮০ থেকে ৯০ টাকার ওষুধ লেগেছে। আর প্রথম তিন দিনে ৩০ থেকে ৩৫ টাকা ওষুধ সেবনে পর নমুনা পরীক্ষায় প্রথম নেগেটিভ এসেছে।

ডা. তারেক আলম বলেন, কোভিড-১৯ পজিটিভ ৬০ জন রোগীকে চিকিৎসার জন্য ডক্সিসাইক্লিন ও আইভারমেকটিন এই দুটি ওষুধই দেওয়া হয়। পাশাপাশি প্যারাসিটামল, কাশির সিরাপ আমরা চিকিৎসা দিয়েছি। এর বাইরে অন্য কোনো ওষুধ প্রয়োগ করেনি। এই ওষুধের খুব ভালো এন্টিভাইরাল পোপার্টি আছে। ‘সার্স’ মহামারির সময় এটা ব্যবহার করা হয়েছিল। এটা ডেঙ্গুতেও কাজে লাগে।

তিনি বলেন, আমরা যে ৬০ জনের এই ওষুধ দিয়েছি তাদের বয়স ২০ থেকে ৫৫ বছরের মধ্যে ছিল। এই ওষুধ ১৫ কেজি ওজনের বেশি সবাইকে দেওয়া যায়। গর্ভকালীন অবস্থায় এবং ১৫ কেজির নিচের শিশুদের দেওয়া যাবে না। কোভিড-১৯ পজিটিভ হওয়ার পরেই চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ওষুধ সেবন করতে বলেন তিনি।

তিনি উদাহরণ দিয়ে বলেন, আমাদের কয়েকজন নার্সের কোভিড পজেটিভ হলে তাদের মধ্যে ডায়রিয়া-শ্বাসকষ্ট-কাশিসহ কোভিডের একাধিক উপসর্গ ছিল। কোভিড হাসপাতালে যেতে রাজি হয়নি। নিজেরাই এই ওষুধে আগ্রহ প্রকাশ করেন। তাদের ডায়রিয়া-জ্বর-কাশির জন্য ওষুধের সঙ্গে ডক্সিসাইক্লিন ও আইভারমেকটিন দিয়ে চিকিৎসা শুরু করা হয়। ৪৮ ঘণ্টার মধ্যে তাদের উপসর্গ ৫০ শতাংশ কমে যায়। পাতলা পায়খানা, প্রচণ্ড কাশি, ১০৫ ডিগ্রি জ্বর ওষুধ দেওয়ার পরের দিন থেকেই কমতে শুরু করে। পরে তাদের পরীক্ষা করা হলে নেগেটিভ আসে।

তিনি বলেন, বাংলাদেশ মেডিকেল কোভিড হাসপাতাল না হওয়ায় আইসিইউতে ভর্তি রোগীকে এই ওষুধ দিয়ে দেখা সম্ভব হয়নি। সরকারি হাসপাতালেও আমাদের পরিচিত কয়েকজন চিকিৎসক আইভারমেকটিন দিয়ে চিকিৎসা শুরু হয়েছে। ইতোমধ্যে আমাদের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এবার কেয়ার হাসপাতাল, ইউনাইটেড হাসপাতালের পরিচিত চিকিৎসকরা তাদের রোগীদের এই ওষুধটা দিচ্ছে।

ওই বক্ষব্যাধি বিশেষজ্ঞ আরো বলেন, আমরা যদি সর্বনিম্ন ১০০ জনের মধ্যের এই ওষুধ প্রয়োগ করে শতকরা কত শতাংশ সুস্থ হয়েছেন এই হারটা নির্ণয় করতে পারি, তাহলে বিদেশি জার্নালে এটা প্রকাশ করা যাবে। তখন এর গ্রহণযোগ্যতাও বাড়বে। আমরা শুধু ফাইন্ডিংসটা বলে দিয়েছি। সরকারিভাবে যদি ট্রায়াল হয় তাহলে একটা সিদ্ধান্তে আসা যাবে। সরকারিভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যে কোনো একটিতে প্রাথমিকভাবে ওষুধ দুটির প্রয়োগ করলে সহজেই সিদ্ধান্ত পাবে সরকার। একসঙ্গে ২০০ থেকে ৩০০ রোগীর উপর এই ওষুধ প্রয়োগ করার সুযোগ আমার কাছে নেই। আমার সাধ্যের বাইরে। এটা সরকারিভাবে প্রয়োগ না করলে কোনোভাবেই সম্ভব নয়। সবাই চায়, তাদের গবেষণায় শতকরা ১০০ ভাগ সফল হউক। ওষুধ প্রয়োগের ফলে ১০০ ভাগ না হোক এর কাছাকাছি সফলতা আসবে।

ডা. তারেক আলম বলেন, আমি ব্যক্তিগতভাবে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। তবে সেই আলোচনা অফিসিয়ালি ছিল না। আনঅফিসিয়ালি আইসিডিডিআর’বি ও আইইডিসিআরের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। আইসিডিডিআর,বি যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে এই ওষুধদের কার্যকারিতা নিয়ে গবেষণা করছে।আইইডিসিআর বলছে, তারাও এই ওষুধ ব্যবহার করবে।

তিনি বলেন, ২ এপ্রিল অস্ট্রেলিয়ার মোনাস ইউনির্ভারসিটির ফার্মেসি বিভাগ একটি গবেষণা প্রকাশ করে। আমরা যে ওষুধ উকুন বা খোষ পাচড়ার জন্য ব্যবহৃত করি, সেই ওষুধ তারা ইদুরের টিস্যুতে পরীক্ষা করেন। তাতে দেখা যায়, ৪৮ ঘণ্টার মধ্যে ভাইরাসটি ৪ হাজার থেকে ৫ হাজার গুন কমে যায়। এই ওষুধ বাংলাদেশ পর্যাপ্ত আছে। প্রত্যন্ত অঞ্চলে পাওয়া যায়। বেক্সিমকো ও ডেল্টা ফার্মাসিটিক্যাল লিমিটেড এ ওষুধ প্রস্তুত করে। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই দুটি ওষুধ নিয়ে কাজ করতে নেমে ছিলাম।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…