একদিনে রেকর্ড ৩৪০ পুলিশ সদস্যের করোনা শনাক্ত,মোট আক্রান্ত ৩২৩৫
দেশে গত ২৪ ঘণ্টায় ৩৪০ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত হয়েছে। এ নিয়ে বাহিনীর মোট ৩ হাজার ২৩৫ জনের করোনাভাইরাস শনাক্ত হলো।
আজ বৃহস্পতিবার (২১ মে) পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, দেশে একদিনে এটিই রেকর্ড সংখ্যক পুলিশ সদস্যের করোনা শনাক্তের ঘটনা। এর আগে গত ১৬ মে সর্বোচ্চ ২৩১ জনের ও ১১ মে ২০৭ জন পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়েছিল।
করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে ১ হাজার ২৭৭ জন ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত। আজ বৃহস্পতিবার পর্যন্ত করোনাভাইরাসে ১০ পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৫৬৯ জন।
সারা দেশে আক্রান্ত সদস্যদের যথাযথ চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঢাকায় পুলিশ সদস্যদের আক্রান্তের হার ও কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সক্ষমতার চেয়ে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তেজগাঁওয়ে ইমপালস হাসপাতাল ভাড়া নেওয়া হয়েছে।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন