খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

হালদায় ডিম ছেড়েছে কার্প জাতীয় মা মাছ, নদীতে উৎসবমুখর পরিবেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২০, ৪:১৮ অপরাহ্ণ
হালদায় ডিম ছেড়েছে কার্প জাতীয় মা মাছ, নদীতে উৎসবমুখর পরিবেশ

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) : এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ডিম ছেড়েছে কার্প জাতীয় (রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশ) মা মাছ।

আবহাওয়া অনুকূলে থাকায় শুক্রবার (২২ মে) ভোর থেকেই নদীর বিভিন্ন স্পটে জাল, বালতিসহ ডিম সংগ্রহের সরঞ্জাম নিয়ে ২৮০টি নৌকা যোগে ৬১৬জন ডিম সংগ্রহকারী নদীতে অবস্থান নিয়ে ডিম সংগ্রহ করেন।

এ সময় হালদা নদীর রাউজান-হাটহাজারী অংশে উৱসবের আমেজ সৃষ্টি হয়।

ডিম সংগ্রহকারীদের সাথে কথা বলে জানা গেছে, আবহাওয়া অনুকূলে থাকায় বৃহস্পতিবার (২১ মে) দুপুর থেকে শত শত ডিম সংগ্রহকারী হালদা নদীতে অবস্থান নিয়ে ডিম ছাড়ার অপেক্ষায় থাকেন।

বৃহস্পতিবার মধ্যরাতে কিছু কিছু ডিম সংগ্রহকারীদের জালে নিষিক্ত ডিম পাওয়া যায়। শুক্রবার ভোর আনুমানিক চারটার দিকে মা মাছ পুরোদমে ডিম ছাড়ে।

এ সময় নদীর আজিমের ঘাট, নাপিতের ঘোনা, অংকুরী ঘোনা, রামদাশহাট,খলিফার ঘোনা, গড়দুয়ারা,সোনাইর মুখ এলাকায় অবস্থান নিয়ে ডিম সংগ্রহ করতে দেখা যায় সংগ্রহকারীদের।

হালদা পাড়ের আজিমের ঘাট এলাকার ডিম সংগ্রহকারী পরান, সুবল জাহাংগীর, সেলিম, মুন্সি, সাধন ও প্রফুল্ল জানান, এ বছর সাতটি নৌকা দ্বারা ডিম সংগ্রহ করছেন তারা। বৃহস্পতিবার নদীতে অবস্থান নিয়ে শুক্রবার ভোর চারটা থেকে তারা ডিম সংগ্রহ করতে থাকেন। শুক্রবার দুপুর বারটা পর্যন্ত সাতটি নৌকায় ১৪/১৫ বালতি ডিম সংগ্রহ করতে পেরেছেন তারা।

অংকুরিঘোনা এলাকার ডিম সংগ্রহকারী মিলন বড়ুয়া জানান, চারটি নৌকা নিয়ে ভোর চারটা থেকে নদীতে অবস্থান নিয়ে শুক্রবার দুপুর সাড়ে বারটা পর্যন্ত ১৫-১৬ বালতি ডিম সংগ্রহ করেছেন তিনি।

খোকন জলদাশ জানান, অন্যান্য বছরের তুলনায় ভালোই ডিম সংগ্রহ করেছেন তিনি।

শুক্রবার সকালে হালদা নদীতে ডিম সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেন জেলা মৱস্য কর্মকর্তা ফারহানা লাভলী, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা বিশেষজ্ঞ ড. মো. মনজুরুল কিবরীয়া, হাটহাজারী উপজেলা সি.মৎস কর্মকর্তা নাজমুল হুদা, রাউজান উপজেলা সি.মৎস কর্মকর্তা পিযুষ প্রভাকর, মাঠ কর্মকর্তা রুবেল কান্তি।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, হালদা নদীতে আমরা সকাল থেকে অবস্থান করে ডিম সংগ্রহকারীদের সাথে কথা বলে জানতে পেরেছি এ বছর অন্যান্য বছরের তুলনায় নদীতে বেশী পরিমান ডিম ছেড়েছে মা মাছ। এটা আমাদের প্রত্যাশিত ছিল। কারণ হালদার মা মাছ, ডলফিন এবং জীব বৈচিত্র রক্ষায় চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশে এবং রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর পরামর্শক্রমে রাউজান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করেছি।

রাউজান উপজেলা সি. মৎস কর্মকর্তা পিযুষ প্রভাকর বলেন, শুক্রবার সকাল সাতে সাতটা থেকে হালদা নদীর বিভিন্ন পয়েন্টে ২৮০টি নৌকায় ৬১৬ জন ডিম সংগ্রহকারী ডিম সংগ্রহ করে। তাদের কাছ থেকে পাওয়া তথ্যানুসারে এ বছর হালদা নদী থেকে ২৫ হাজার ৫ শত ৩৬ কেজি ডিম সংগ্রহ করা হয়।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ
অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদকে অস্ত্র আইনের মামলায় দশ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন এ রায় ঘোষণা করেন। গত রোববার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করেন। মামলায় ফয়সাল করিম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৭ নভেম্বর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে র‌্যাব-২। তখন পালানোর চেষ্টাকালে ফয়সাল করিমকে আটক করা হয়। তার বাসায় তল্লাশি চালিয়ে চার রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার করে র‌্যাব।

এ ঘটনায় পরদিন আদাবর থানায় ফয়সাল করিমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন র‌্যাবের হাবিলদার মশিউর রহমান।

মামলায় অভিযোগ করা হয়, ফয়সাল করিম এলাকার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক কেনাবেচার হোতা। তিনি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে চাঁদাবাজি, খুন-জখম এবং জমি দখলসহ সন্ত্রাসী কার্যক্রমের নেতৃত্ব দিয়ে আসছেন। অপরাধ সংঘটনের জন্য অবৈধ আগ্নেয়াস্ত্র নিজের কাছে রেখেছিলেন।

তদন্ত শেষে ফয়সাল করিমকে অভিযুক্ত করে গত বছরের ২৮ মার্চ আদাবর থানার উপ-পরিদর্শক জাহিদ হাসান আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলার বিচার চলাকালে আদালত ১৪ জনের মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

গত বছরের ১৭ নভেম্বর পর্যন্ত ফয়সাল করিম এ মামলায় জামিনে ছিলেন। এরপর ওসমান হাদি হত্যার ঘটনার পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। এর মধ্যে গত মাসে তিনি ভারতে গ্রেপ্তার হয়েছেন।

ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচের ক্যারেজ রেলের বহরে যুক্ত হবে : রেলমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১২:২৯ অপরাহ্ণ
ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচের ক্যারেজ রেলের বহরে যুক্ত হবে : রেলমন্ত্রী

২০২৬ সাল থেকে ২০২৭ সালের ডিসেম্বর নাগাদ ২০০টি ব্রডগেজ ক্যারেজ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হবে বলে জানিয়েছেন রেলপথ, সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ১২তম দিন টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান।

ফরিদপুর-১ সংসদ সদস্য মো. ইলিয়াস মোল্লা লিখিত প্রশ্ন রেখে বলেন, ঢাকা-কমলাপুর থেকে ফরিদপুর-রাজবাড়ী হয়ে মধুখালি, বোয়ালমারী দিয়ে গোপালগঞ্জ পর্যন্ত কোনো রেলগাড়ি পরিচালনা করার পরিকল্পনা আছে কিনা?

জবাবে শেখ রবিউল আলম বলেন, বাংলাদেশ রেলওয়ের অধীনে এই বছরে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচের সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে। প্রকল্পের আওতায় ২০২৬ সালের জুন থেকে ২০২৭ সালের ডিসেম্বর নাগাদ ২০০টি ব্রডগেজ ক্যারেজ বাংলাদেশ রেলওয়ে বহরে যুক্ত হবে মর্মে আশা করা যায়। ক্যারেজগুলো সরবরাহ পাওয়া সাপেক্ষে নতুন ট্রেন পরিচালনার বিষয়ে বাংলাদেশ রেলওয়ে রুট নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলামের প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী বলেন, ‘বর্তমানে বনলতা এক্সপ্রেস ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত চলাচল করছে। তাছাড়া আন্তঃনগর চাঁপাইনবাবগঞ্জ শাটল-২-এর মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী এসে আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনে করে ঢাকা পর্যন্ত যাতায়াত করার সুবিধা রয়েছে। বর্তমানে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে ইঞ্জিন, কোচ ও ক্রুর অভাবে ১৯টি মেইল/কমিউটার ও ২১টি লোকাল ট্রেন চলাচল বন্ধ আছে এবং প্রতিদিন ৭/৮টি মালবাহী ট্রেন পুশব্যাক হচ্ছে।

পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১২:১৮ অপরাহ্ণ
পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখে (১৪ এপ্রিল) টাঙ্গাইলসহ দেশের ১০টি জেলায় কৃষক কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সরকারি এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পহেলা বৈশাখে (১৪ এপ্রিল) টাঙ্গাইলসহ বাংলাদেশের ১০টি জেলায় কৃষক কার্ড বিতরণের উদ্বোধন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থেকে কৃষকদের মধ্যে কার্ড বিতরণ করবেন।