খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

জার্মানীর স্বেচ্ছাসেবী সংগঠন WE’র উদ্যোগে রাউজানে ঈদ সামগ্রী বিতরণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২০, ১২:২৯ পূর্বাহ্ণ
জার্মানীর স্বেচ্ছাসেবী সংগঠন WE’র উদ্যোগে রাউজানে ঈদ সামগ্রী বিতরণ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:কভিড-১৯ ভাইরাসের ভয়াবহতা দেখছে বিশ্ব। জাতিসংঘ মনে করছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হুমকির মুখে পড়তে যাচ্ছে বিশ্ব। এই কভিড-১৯-এর থাবা পড়েছে আমাদের প্রিয় দেশের ওপরেও। সমাজের নিম্ন আয়ের ও অবহেলিত মানুষ পড়ছে খাদ্য সংকটে। এই সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়াচ্ছে অবস্থাসম্পন্ন প্রায় সবাই।

তারুণ্য মানে না কোনো বাধা-নিষেধ। তারুণ্যের উদ্যমতা সাগর পাড়ি দেওয়ার মতো দুঃসাহস যেমন রাখে, ঠিক তেমনি এ বয়সে হিমালয় পর্বত জয় করার মতো দুঃসাহস রাখে। জল, স্থল, আকাশ, মহাকাশ, পর্বত- কোথায় নেই তারুণ্যের ছাপ! যেখানেই চোখ পড়বে সেখানেই তারুণ্যের জয়গান। এখানে নেই কোনো সাংসারিক জটিলতা, নেই কোনো ভাবনার অবকাশ। আর সেই তরুণরাই করোনা মহামারির এই মানবিক সংকটের সময়ে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। তরুণদের কাঁধে ভর দিয়ে এগোচ্ছে মানবতা। এমন একটি একটি সংগঠন” WE “.জার্মানির বসবাসকারী তরুন,যুবক ছাতদের সংগঠন।

এ সংগঠনের অন্যতম প্রতিনিধি চট্টগ্রাম এর কৃতি সন্তান রবিউল এইচ চৌধুরীর উদ্যোগে সোশ্যাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজান এর আহবায়ক মোহাম্মদ মহিউদ্দিন ইমন এর সহযোগিতায় রাউজানে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী প্রদান করা হয়।

বাংলাদেশের বিভিন্ন জেলায় কাজ করে আসছে। দুর্যোগে বিভিন্ন স্থানে ত্রাণ দেওয়াসহ সুবিধাবঞ্চিত মানুষের ৫টি মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান নিয়ে কাজ করে।’ করোনাভাইরাসের কারণে সারাদেশ যখন লকডাউন অবস্থায় আছে তখন নিম্ন আয়ের মানুষেরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। দিনমজুর, রিকশাচালক, চা বিক্রেতা এবং উল্লেখযোগ্য আরও অনেক নিম্ন আয়ের মানুষ খাদ্য সংকটে পড়েছে।

প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্যই অসহায় দরিদ্র মানুষের সহযোগিতায় এগিয়ে আসা। বর্তমান করোনা ভাইরাস সংক্রান্ত মহামারি রোগের কারণে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেটির দৃষ্টিকোণ থেকে সংগঠনের সব সদস্যের সাধ্যানুযায়ী চাল, ডাল, আলু, লবণ এবং সাবান দিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছে অসহায় দিনমজুরদের সামান্যতম সাহায্য করার।

২৪ ঘণ্টা/এম আর/নেজাম

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…