খাগড়াছড়িতে সেনাবাহিনীর ব্যতিক্রমধর্মী এক মিনিটের ঈদ বাজার (ভিডিও)
খাগড়াছড়ি প্রতিনিধি:করোনা ভাইরাস মহামারির বিশেষ পরিস্থিতিতে খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমধর্মী উদ্যোগে দুঃস্থ হতদরিদ্র পরিবারের মাঝে সব ধরণের ঈদের উপহার দেয়া হয়েছে। এক মিনিটের ঈদ বাজারটি অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ি স্টেডিয়ামে।
রবিবার (২৪ মে) সকালে খাগড়াছড়ি স্টেডিয়াম মাঠ প্রাঙ্গণে খাগড়াছড়ি রিজিয়নের আয়োজনে দুঃস্থ, হত-দরিদ্র পরিবারের মাঝে বিনা মূল্যে ঈদ বাজারের শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ফয়জুর রহমান।
বিভিন্ন এলাকার হতদরিদ্র পরিবারগুলো পেয়েছে ঈদের নতুন কাপড়, সেমাই, চিনি, চালসহ বিভিন্ন প্রকারের সবজি।
সামাজিক দূরত্ব নিশ্চিত করে এক মিনিটের ঈদ বাজারে উপস্থিত ছিলেন জোন কমান্ডার লে. কর্ণেল মোঃ জাহেদুল ইসলাম পিএসসি, জিটুআই মেজর মোঃ সালাউদ্দিন প্রমূখ।
২৪ ঘন্টা/এম আর/প্রদীপ


আপনার মতামত লিখুন