খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

এস আলম পরিবারের পুত্রবধূ এমপি দিদারের মেয়ে করোনায় আক্রান্ত!

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২০, ১০:১৯ পূর্বাহ্ণ
এস আলম পরিবারের পুত্রবধূ এমপি দিদারের মেয়ে করোনায় আক্রান্ত!

২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান এস আলম পরিবারের আরো এক সদস্য করোনায় আক্রান্ত হলেন। এবার আক্রান্ত হলেন এস আলম গ্রুপ চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুদের বড় ভাই মোরশেদুল আলমের ছেলে মাহমুদুল আলম আকিবের স্ত্রী এবং চট্টগ্রামের সীতাকুণ্ডের সংসদ সদস্য দিদারুল আলমের মেয়ে।

গত বৃহস্পতিবার (২৮ মে) করোনা পরীক্ষায় তার পজেটিভ আসে। এর আগে গত ২৩ মে চট্টগ্রামের সাবেক মেয়র এম মনজুর আলমের নাতনি রাফিকা ফৌজদারহাটস্থ বিআইটিআইডি ল্যাবের করোনা পরীক্ষার জন্য নমুনা দেন।

এর আগে গত ১৭ মে থেকে শিল্পপতি এস আলম পরিবারের ৮ সদস্য করোনায় আক্রান্ত হন। গত ২২ মে এস আলম পরিবারের জ্যেষ্ঠ সদস্য এবং সাইফুল আলম মাসুদের বড় ভাই মোরশেদুল আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে মারা যান।এস আলম পরিবারের পুত্রবধূ

জানা যায়, ২০১৭ সালের ৭ আগষ্ট করোনায় মারা যাওয়া মোরশেদুল আলম এর ছেলে মাহমুদুল আলম আকিবের সাথে সাবেক মেয়র এম মনজুর আলমের নাতনি ও বর্তমান সীতাকুণ্ড ৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের মেয়ে রাফিকা বিবাহ বন্ধনে আবদ্ধহয়।

সম্প্রতি নগরীর সুগন্ধার বাসায় এস আলম পরিবারের ৮ সদস্য করোনা আক্রান্ত হওয়ার পর ধারণা করা হচ্ছে এস আলম পরিবারের ওই পুত্রবধূও সেখান থেকেই সংক্রমিত হয়েছেন। করোনভাইরাসে আক্রান্ত এস আলম পরিবারের সাত সদস্য বর্তমানে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।এস আলম পরিবার

চিকিৎসাধীন আছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের মা চেমন আরা বেগম (৮৫), ছেলে আহসানুল আলম মারুফ (২৬), পাঁচ ভাই এস আলম গ্রুপের পরিচালক রাশেদুল আলম (৬০), এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ লাবু (৫৩), ইউনিয়ন ব্যাংক ও এস আলম গ্রুপের পরিচালক মোহাম্মদ শহীদুল আলম, এস আলম গ্রুপের পরিচালক ওসমান গণি (৪৫) এবং ওসমান গণির স্ত্রী (৩৬)।

এদিকে খবর নিয়ে জানা গেছে চলতি মে মাসের প্রথম সপ্তাহে ভুমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মেয়ে জেবা জামান চৌধুরীর সাথে এস আলম পরিবারের আরেক সন্তান ও ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ লাবুর ছেলে আতিকুল আলমের বাগদান সম্পন্ন হয়েছে।

নগরীর সার্সন রোডস্থ মন্ত্রী বাসভবনে অনুষ্ঠিত ঘরোয়া এ বাগদান অনুষ্ঠানে দুই পরিবারে অন্তত ৬০ থেকে ৭০ জন সদস্য ও আত্মীয় স্বজন উপস্থি ছিলেন। সেখানে কোন ধরণের সর্তকতা কিংবা সামাজিক দুরত্ব মানা হয়নি।

এ অনুষ্ঠানের পরপরই এস আলম পরিবারে ৯ সদস্য এবং অনুষ্ঠানে অংশ নেয়া বায়তুশ শরফে পীর মাওলানা শাহ কুতুব উদ্দিনও করোনায় আক্রান্ত হন। পরে ২০ মে রাজধানীর ধানমন্ডিস্থ আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

একদিন পর ২২ মে রাতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মারা যান এস আলমের বড় ভাই ও এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক মোরশেদুল আলম। এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নাতী বউ এমপি দিদারের মেয়ে ইশফাক আরা জাহান রাফিকাও ছিলেন।

২৪ ঘণ্টা/আর এস পি

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…