চট্টগ্রাম ওয়াসার এমডি করোনায় আক্রান্ত
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ।
শুক্রবার (২৯ মে) ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবের নমুনা পরীক্ষায় তিনি করোনা পজিটিভ রোগী হিসেবে শনাক্ত হন।
ওয়াসা সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহর মধ্যে বেশ কয়েকদিন ধরেই করোনার নানা উপসর্গ দৃশ্যমান ছিল। এরপর গত ২৩ মে তিনি করোনার নমুনা দেন।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন