আলহাজ্ব হাবিবুল্লাহ’র মৃত্যুতে চট্টগ্রাম মহানগর যুবদলের শোক প্রকাশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২০, ১:০৬ দুপুর
আলহাজ্ব হাবিবুল্লাহ’র মৃত্যুতে চট্টগ্রাম মহানগর যুবদলের শোক প্রকাশ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ এক শোক বিবৃতিতে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি ও সাবেক ছাত্রনেতা মোশাররফ হোসেন দীপ্তি’র পিতা আলহাজ্ব হাবিবুল্লাহ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

বিবৃতিতে আলহাজ্ব হাবিবুল্লাহ’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মৃত্যুকালে তিনি স্ত্রী,এক মেয়ে, ৪ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্নীয় স্বজন রেখে গেছেন। ৮৯ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।

মহান আল্লাহ্ রাব্বুল আল-আমিনের নিকট প্রার্থনা করেন যেন মরহুম কে জান্নাত নসীব করেন -আমিন।

২৪ ঘণ্টা/এম আর

Feb2
Feb2