এক দিনে দেশে রেকর্ড করোনা শনাক্ত ২৯১১, মৃত্যু ৩৭, সুস্থ ৫২৩

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২০, ২:৪৯ দুপুর
এক দিনে দেশে রেকর্ড করোনা শনাক্ত ২৯১১, মৃত্যু ৩৭, সুস্থ ৫২৩

২৪ ঘণ্টা ডট নিউজ।জাতীয় ডেস্ক :প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) এক দিনে দেশে নতুন করে ২৯১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৫২৪৪৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

এছাড়া এক দিনে দেশে করোনায় আক্রান্ত ৩৭ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭০৯ জন।

মঙ্গলবার (২ জুন) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১২৭০৪ টি এবং নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪৯৫০ টি। এছাড়া নতুন করে ৫২৩ জনসহ মোট ১১১২০ জন সুস্থ হয়েছেন। মৃত্যুবরণ করা ৩৭ জনের মধ্যে ৩৩ জন পুরুষ ও ৪ জন মহিলা।

দেশে করোনা ভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

২৪ ঘণ্টা/এম আর

Feb2
Feb2