চট্টগ্রামে আরও ৯৯ জনের করোনা পজিটিভ, মোট আক্রান্ত ৪১৬৭
২৪ ঘণ্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক:চট্টগ্রামে নতুন করে আরও ৯৯ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ৬৫ এবং উপজেলায় ৩৪ জন।
চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে ২৩২ টি নমুনা পরীক্ষা করে ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৭ এবং উপজেলায় ১৯ জন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১২৫ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সবাই নগরের বাসিন্দা।
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) ১৯৬ জনের নমুনা পরীক্ষা করে ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৩১ এবং উপজেলায় ০২ জন।
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে চট্টগ্রামের ২৫টি নমুনা পরীক্ষা করে উপজেলায় ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
সোমবার (৮ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের তিন ল্যাব ও কক্সবাজারে ৫৭৮ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ৯৯ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৪১৬৭ জন। এর মধ্যে নগরে ২৯৯৪ জন এবং উপজেলায় ১১৭৩ জন।
উপজেলা ভিত্তিক পজিটিভ তথ্য: লোহাগাড়া ৯, সাতকানিয়া ৪, বাঁশখালী ৩, পটিয়া ১, বোয়ালখালী ৭, হাটহাজারী ৪ এবং সীতাকুণ্ড ৫ জন।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৯৯ জন মারা গেছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২৭৪ জন।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন