খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে মসজিদে চুরি, নিয়ে গেছে ১৮ হাজার টাকার পানির টেপ

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২০, ৩:২৭ অপরাহ্ণ
সীতাকুণ্ডে মসজিদে চুরি, নিয়ে গেছে ১৮ হাজার টাকার পানির টেপ

কামরুল ইসলাম দুলু:একদিকে করোনা আতঙ্ক বাড়ছে অন্যদিকে বাড়ছে চুরি-ডাকাতী। সীতাকুণ্ডে প্রতিদিনই কোন না কোন জায়গায় ঘটছে চুরি-ডাকাতীর ঘটনা। বাড়ছে আইন শৃংখলার অবনতি।উপজেলার পৌরসদর আমিরাবাদ কেন্দ্রীয় জামে মসজিদে চুরির ঘটনা ঘটেছে।

গতকাল সোমবার (৮ জুন) রাতের কোন একসময় চোরের দল মসজিদের অযুখানা ও বাথরুমের পানির ট্যাবগুলো খুলে নিয়ে গেছে।

আজ মঙ্গলবার ভোরে মুসল্লিরা ফজরের নামাজ পড়তে গিয়ে দেখতে পান মসজিদের সবগুলো পানির ট্যাব চুরি করে নিয়ে গেছে।

এই ঘটনায় মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

মসজিদ কমিটির সভাপতি ও কুমিরা আবাসিক বালিকা স্কুল ও কলেজের ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ হোসাইন জানান, ঘটনাটি খুবই নিন্দনীয়।

সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বলেন, চোরের দল মসজিদের মুল্যবান পানির সব ট্যাবগুলো চুরি করে নিয়ে যাওয়াতে মুসল্লিদের নামাজ আদায়ে ব্যাঘাত সৃষ্টি হলো। চুরি হওয়া পানির ট্যাবগুলোর মূল্য প্রায় ১৮ হাজার টাকা। মসজিদ কমিটির অন্যান্য সদস্যদের সাথে আলাপ আলোচনা করে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে সীতাকুণ্ডে হঠাৎ খুন-খারাবি বেড়ে যাচ্ছে। এলাকার বখাটে প্রকৃতির কিশোর-যুবকরা আইন-শৃঙ্খলা বাহিনীর কোন তোয়াক্কা না করে তুচ্ছ বিষয়েও খুনের মত ঘটনা ঘটিয়ে বসতে পিছপা হচ্ছে না। এভাবে গত ১০ মাসে এখানে অন্তত ১০টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে আছে ডাবল মার্ডারও। ফলে উদ্বেগ বাড়ছে সচেতন মহলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে সীতাকুণ্ডে আইন-শৃঙ্খলার ক্রমশ অবনতি ঘটতে শুরু করেছে। চুরি-ছিনতাইয়ের মত ঘটনা
তো আছেই। কিন্তু এলাকাবাসীকে সবচেয়ে বেশি উদ্বিগ্ন করে তুলেছে একের পর এক খুনের ঘটনা।

থানায় মামলা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এ উপজেলায় গত ১০ মাসে হত্যার ঘটনা ঘটেছে ১০টি ! অর্থাৎ গড়ে প্রতি মাসে কমপক্ষে একটি হত্যাকান্ড ঘটেছে।

এসব বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) শামীম শেখ বলেন, আসলে এখানে যেসব খুন হচ্ছে সেগুলো বড় ধরণের পরিকল্পিত হত্যাকান্ড না। এগুলোর বেশিরভাগই জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধের জেরে উত্তেজিত হয়ে খুন করেছে তারা। আমরা অধিকাংশ আসামিই গ্রেপ্তার করেছি। তবুও মাঝে মাঝে হয়ে যাচ্ছে। সর্বশেষ গতকাল সোমবার সীতাকুণ্ডের মুরাদপুরে নাতির হাতে খুন হন নানা।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…