লক্ষ্মীপুর ১০ জনসহ জেলায় নতুন আক্রান্ত রোগী ১৭
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুর সদর উপজেলায় ১০ জন সহ জেলায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৭ ব্যক্তি। এরমধ্যে জেলা শহরে ৬ জনসহ সদর উপজেলার পার্বতীনগরে ২, চন্দ্রগঞ্জে ১ এবং কুশাখালীতে ১ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এছাড়াও রামগঞ্জ উপজেলায় ৩, রায়পুর উপজেলায় ১, কমলনগর উপজেলায় ১ ও রামগতি উপজেলায় ২ জনের করোনাভাইরাস পজিটিভ রেজাল্ট এসেছে। এনিয়ে জেলায় সর্বমোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩শ’ ২২ জনে।
আজ (৯ জুন) মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরো জানান, গত ২৪ ঘন্টায় জেলায় ২শ’ ৮টি টেষ্ট সম্পন্ন করে ১৭ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। বাকী ১শ’ ৯১ জনের রেজাল্ট নেগেটিভ এসেছে।
এনিয়ে জেলায় টেষ্ট সম্পন্ন হয়েছে ৩ হাজার ৪শ’ ৪১ জনের। এর মধ্যে ৩২২ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।


আপনার মতামত লিখুন