সীতাকুণ্ডে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ তিন ডাকাত আটক

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২০, ৫:১৬ সন্ধ্যা
সীতাকুণ্ডে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ তিন ডাকাত আটক

সীতাকুণ্ড প্রতিনিধি:সীতাকুণ্ডে তিন ডাকাতকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটককৃতদের কাছ থেকে তিনটি ওয়ান শুটারগান, ৭ রাউন্ড গুলি এবং বেশ কিছু দেশি অস্ত্র উদ্ধার করা হয়।

আটকের পর আজ বুধবার (১০ জুন) তাদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন।

তিনি বলেন, মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উত্তর সোনাপাহাড় এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন ডাকাতকে আটক করেন র‌্যাব সদস্যরা। তাদের কাছ থেকে তিনটি ওয়ান শুটারগান, সাত রাউন্ড গুলি এবং বেশকিছু দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আটক তিন ডাকাত হলো- সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকার আবু তালেবের ছেলে মো. ইমাম হোসেন (২০) ও নুরুল আলমের ছেলে মো. ইকবাল হোসেন (২৫) এবং ফকিরহাট এলাকার খোরশেদ আলমের ছেলে মোস্তফা কামাল (২২)।

আসামি ইকবালের বিরুদ্ধে দুইটি ডাকাতির মামলা রয়েছে।

আসামিরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিলেন। তাদের কাছ থেকে তিনটি ওয়ান শুটারগান, সাত রাউন্ড গুলি এবং বেশকিছু দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আটককৃত তিনজন এবং উদ্ধারকৃত অস্ত্র সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়।

২৪ ঘণ্টা/এম আর/দুলু

Feb2
Feb2