চট্টগ্রামে আরও ২০৭ জনের করোনা শনাক্ত,আক্রান্ত বেড়ে ৪৫৯৩
২৪ ঘণ্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে নতুন করে আরও ২০৭ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ৮৮ জন এবং উপজেলায় ১১৯ জন।
চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৬৩ টি নমুনা পরীক্ষা করে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১০ জন এবং উপজেলায়া ১৬ জন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের পরীক্ষা সাময়িক বন্ধ রয়েছে।
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) ১৫৮ জনের নমুনা পরীক্ষা করে ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ০৫ জন এবং উপজেলায় ৩৯ জন।
ইমপেরিয়াল হাসপাতালে ১৩৮ জনের নমুনা পরীক্ষা করে ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তকৃত সবাই নগরের বাসিন্দা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১১৭ জনের নমুনা পরীক্ষা করে ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ০১ জন এবং উপজেলায় ৫৭ জন।
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে চট্টগ্রামের ৬২টি নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তকৃত সবাই উপজেলার বাসিন্দা।
শুক্রবার (১২ জুন) সকালে বৃহস্পতিবারের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের পাঁচ ল্যাব এবং কক্সবাজারে ৭৩৮ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ২০৭ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৪৫৯৩ জন। এর মধ্যে নগরে ৩১৯৭ জন এবং উপজেলায় ১৩৯৬ জন।
উপজেলা ভিত্তিক পজিটিভ তথ্য: লোহাগাড়া ৬, সাতকানিয়া ১, আনোয়ারা ১, চন্দনাইশ ৮, পটিয়া ১, বোয়ালখালী ১০, রাঙ্গুনিয়া ১০, রাউজান ১, ফটিকছড়ি ১১, হাটহাজারী ৫৭, সীতাকুণ্ড ১০ এবং মিরসরাই ৩ জন।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১০৬ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৮৫ এবং উপজেলায় ২১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩১১ জন।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন