খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নিজেকে সুরক্ষিত রেখে রোগীদের সেবা দিতে হবে:চসিক মেয়র

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২০, ৫:৩৭ অপরাহ্ণ
নিজেকে সুরক্ষিত রেখে রোগীদের সেবা দিতে হবে:চসিক মেয়র

সদ্য উদ্বোধনকৃত চসিকের ২৫০ শয্যার সিটি হল কোভিড আইসোলেশন সেন্টারে নিয়োগপ্রাপ্ত ডাক্তার,নার্স ও অন্যান্য স্টাফদের ২ দিনের সংক্ষিপ্ত প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

আজ ছিল এর প্রথম দিন। এই দিন প্রশিক্ষণার্থীদের পাশে থেকে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ. ম নাছির উদ্দীন।

আজ সকালে সিটি হল কোভিড আইসোলেশন সেন্টারে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে মেয়র বলেন, করোনা সেবাদান কালে প্রথমে খেয়াল রাখতে হবে নিজেকে সুরক্ষিত রেখে কিভাবে সেবা দেয়া যায়। নিজেকে সুরক্ষিত রেখে সেবা প্রদান করা গেলে দীর্ঘদিন সেবা দেওয়া সম্ভব বলে মেয়র মন্তব্য করেন।

এসময় তিনি আরো বলেন, এই আইসোলেশন সেন্টারের সেবার উপর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য সেবার সুনাম জড়িত। তাই নগরবাসী যতবেশি সেবা পাবেন ততবেশি চসিকের সম্মান বৃদ্ধি পাবে। করোনা মহামারীর এই ঝুঁকি মোকাবেলায় যারা কাজ করবেন তাঁরা মানবসেবায় ও দেশের সেবায় একজন যোদ্ধা হিসেবে গণ্য হবেন।

এই আইসোলেশন সেন্টারে নিয়োগপ্রাপ্ত যেসকল ডাক্তার, নার্স ও অন্যান্য স্টাফ রয়েছেন চাকুরী স্থায়ীকরণে তাদের অগ্রাধিকার দেয়া হবে বলে মেয়র উল্লেখ করেন। তাই সকলকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন থেকে সঠিকভাবে কর্তব্য পালন করার আহ্বান জানান। এই প্রশিক্ষণ কার্যক্রম শেষ হলে করোনা আক্রান্ত রোগীদের ভর্তি করানো হবে।

এ সময় চসিক কাউন্সিলর নাজমুল হক ডিউক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, ডা. সুশান্ত বড়ুয়া, ডা. অনুরুদ্ধ ঘোষ জয়, ডা. মো. রবিউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ
সচেতনতা অবলম্বন করে
করোনা মোকাবেলা করা সম্ভব-মেয়র
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, নগরীতে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।

এই সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় নগরবাসীকে আরো বেশি সচেতন হওয়ার পরামর্শ দিয়ে সিটি মেয়র বলেন, করোনার মতো মহামারী কালে আমাদের প্রধানমন্ত্রী জনগণের পাশে রয়েছেন। এই মহামারী দুর্যোগে কেউ যেন অনাহারে না থাকে, সেজন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন মাননমীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই কোন অসহায় ব্যক্তি যাতে অভুক্ত না থাকে সেদিক চিন্তা করে তাঁর প্রদত্ত উপহার সামগ্রী প্রতিদিন অসহায়দের হাতে পৌঁছে দেয়া হচ্ছে।

তিনি বলেন, আমরা যে- যেখানে কাজ করিনা কেন সর্বাগ্রে নিজের সুরক্ষা নিশ্চিত করতে হবে।সচেতনতা অবলম্বন করে করোনা মোকাবেলা করা সম্ভব। মেয়র সকল শ্রেণি-পেশার মানুষদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

এ সময় তিনি প্রধানমন্ত্রীর জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

মেয়র আজ রবিবার বিকালে বিভিন্ন সংগঠনের শ্রমিক কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন।

চট্টগ্রাম ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন: চট্টগ্রাম ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ২৫০শ্রমিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেয়ার সময় মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, আব্দুল নবী লেদু, সফিকুর রহমান, আবদুর সবুর, উৎপল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
সিটি হকার্স লীগ ও নিউমার্কেট দোকান কর্মচারী ইউনিয়ন : সিটি হকার্স লীগ ও নিউমার্কেট দেগাকান কর্মচারী ইউনিয়ন এর ৪শ পরিবারের মাঝে উপহার বিতরণের সময় মো. আজগর আলী, মো. জাহাঙ্গীর আলম, মো. আলমগীর, মো. বগতিয়ারসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…