বৃদ্ধা মা’কে করোনা সন্দেহে হাসপাতালে রেখে সন্তানেরা উধাও
করোনা সন্দেহে বৃদ্ধ মা’কে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের করোনা ইউনিটের হলুদ জোনে রেখে পালিয়ে গেছে সন্তানেরা।
গত বৃহস্পতিবার (১১জুন) এ ঘটনা ঘটে। ইমরান হাসান নামে এক ব্যক্তির ফেসবুক স্ট্যাটাস থেকে এ তথ্য জানা গেছে।
তাঁর ওই স্ট্যাটাস সূত্রে জানা যায়, তার বাড়ি খোন্দকার পাড়া, চইলতাতলির পূর্ব পাশে হাজী রশিদ আহম্মদের বাড়ি। মহিলাটির বড় ছেলের নাম আব্বাস, এবং ছোট ছেলের নাম মহিউদ্দিন এবং খালেদা নামে তার একটি মেয়েও আছে।
ইমরান হাসান তার ফেসবুক ওয়ালে লিখেন, বৃদ্ধ মহিলাটি দুদিন ধরে কিছুই খায়নি, কোনো চিকিৎসাও পায়নি, পায়খানা প্রস্রাব করে সারা শরীর ভিজে গিয়েছিল। তাই নার্সরা নিজ দায়িত্বে টাকা দিয়ে কলা এবং পাউরুটি কিনে দেন। তাঁর করোনা টেস্ট করানো হয়েছে তবে এখনো রিপোর্ট আসেনি।
ইমরান আরো লিখেন, কেউ কেউ হঠাৎ এলাকায় জনপ্রিয়তা পাবার আশায়, পুরো বাড়িকে লকডাউনের চেষ্টা করেছে। করোনার রেজাল্ট না জেনে কিছুবলার অধিকার কারো নেই, সব কিছু অনুমানের উপর ভিত্তি করে। সচেতনতা কখনো নির্মমতা নয়। সাবধানে থেকে কেউ অসুস্থ হলে তাকে চিকিৎসা করানো দরকার। সমাজের সবাইকে সহযোগিতাও করা প্রয়োজন। কারণ বিপদ যে কারো পরিবারে আসতে পারে।
ইমরানের মতে, করোনার টেস্ট মানে করোনা নয়, অভার স্মার্ট লোকেরা করোনা না হওয়ার সত্তেও মা থেকে ছেলে কে আালাদা করেছে, ওরা আসলে পালিয়ে যায় নি, সমাজের কিছু মানুষ তাদের কে বাধ্য করেছে পালাতে।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন