খুঁজুন
, ,

জীবননগরে অদ্ভুত আকৃতির কণ্যা শিশুর জন্ম/ সিংগাইরে এক নারী প্রসব করল ৪ সন্তান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 15 June, 2020, 8:28 am
জীবননগরে অদ্ভুত আকৃতির কণ্যা শিশুর জন্ম/ সিংগাইরে এক নারী প্রসব করল ৪ সন্তান

২৪ ঘণ্টা ডট নিউজ। জেলা সংবাদ : অদ্ভুত আকৃতির মৃত এক কন্যা শিশুর জন্ম দিয়েছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার গোকুলনগর গ্রামের মামুন হোসেনের স্ত্রী লাফিদা খাতুন (২০)।

শনিবার রাতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহরের মনোয়ারা সনো সেন্টার এ্যান্ড নার্সিং হোমে এ অদ্ভুত শিশুর জন্ম দেন এ প্রসূতি মা। জন্মের সময় মৃত শিশুটির লিভার, হার্ট, কিডনি ও নাড়িভুঁড়ি সব কিছুই পেটের বাইরে বের হয়ে যায়।

প্রসূতির পারিবারিক সূত্র জানায়, ঘটনার দু’দিন আগে থেকেই পেটের যন্ত্রণায় বিভিন্ন ডাক্তারের নিকট চিকিৎসা গ্রহণ করেন লাফিদা খাতুন (২০)। কিন্তু কোনো কিছুতেই তিনি প্রশান্তি না পাওয়ায় পরিবারের লোকজন তাকে শনিবার রাত সাড়ে ৯টার দিকে জীবননগর শহরের মনোয়ারা সনো সেন্টার এন্ড নার্সিং হোমে ভর্তি করেন।

সে সময়ও প্রসুতি লাফিদা খাতুন পেটের ব্যথায় ছটফট করছিলে এবং রক্তক্ষরণ হতে থাকে। পেটের বাচ্চাও নড়াচড়া করছিলো না। এ অবস্থায় ক্লিনিকে কর্তব্যরত ডাক্তার তাকে আল্ট্রাসনোগ্রাম করার পর পেটের বাচ্চা মারা গেছে বলে সন্দেহ করেন।

এমন পরিস্থিতিতে প্রসূতির পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ক্লিনিকের চিকিৎসক দম্পতি ডা. রফিকুল ইসলাম ও ডা. জুলিয়েট পারউইন রাত সাড়ে ১০টার দিকে ওই প্রসূতি মাকে অস্ত্রোপচার করলে অদ্ভুত কন্যা শিশুটির জন্ম হয়।

জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. জুলিয়েট পারউইন বলেন, অন্তঃসত্বা লাফিদা খাতুনকে অপারেশনের পর একটি মৃত কন্যা শিশু বাচ্চার জন্ম হয় এবং সদ্যজাত শিশুটির হার্ট, কিডনি, লিভারসহ পেটের ভিতরের সব কিছুই ছিলো পেটের বাইরে।

এমন শিশুর জন্ম হওয়ায় পরিবারের সদস্যরা হতাশ হয়ে পড়েন। অন্যদিকে অদ্ভুত শিশুর জন্মের কথা এলাকায় ছড়িয়ে পড়লে ক্লিনিকে ভিড় করতে থাকে উৎসুক মানুষ।

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা মাঝিপাড়া গ্রামের শ্রীদাম হালদারের মেয়ে অঞ্জনা রানী (২২) একইসঙ্গেঁ ৪টি সন্তানের জন্ম দিয়েছেন। নবজাতকদের দু’জন পুত্র ও দু’জন কন্যা। একটি সন্তান প্রসবের সময় মারা যান। বর্তমানে মাসহ তিনটি সন্তান সুস্থ আছেন বলে ওই নারীর পরিবার জানায়।

জানা গেছে, তিন বছর আগে মানিকগঞ্জ সদর উপজেলার আঁটিগ্রাম ইউনিয়নের রাজনগর গ্রামের সুনিরাম হালদারের ছেলে সঞ্জয় হালদারের সঙ্গে বিয়ে হয় অঞ্জনার। সম্প্রতি অঞ্জনা সন্তান সম্ভবা হলে গত ৫ মাস আগে পিতার বাড়িতে আনা হয়। এ সময় অঞ্জনার স্বামী চাকরি নিয়ে কাতার চলে যান।

গত ৬ জুন প্রসব বেদনা শুরু হলে তাকে সাভারস্থ প্রাইম হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। সেখানেই ৪টি সন্তান প্রসব করেন তিনি।

ডাক্তারী রিপোর্টে তিনটি সন্তানের কথা উল্লেখ করা হলেও প্রসবের সময় একটি মৃতসহ ৪ সন্তান প্রসব করে বলে ওই পরিবার থেকে জানানো হয়। অঞ্জনার মা তার মেয়ের কোলজুড়ে ৩টি সন্তান আসায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের আশীর্বাদ কামনা করেন।

এ ব্যাপারে অঞ্জনা রানী বলেন, বাড়িতে আসার পর সন্তানদের খাবার যোগাতে পারছি না। মহামারী করোনার সময় সরকারের কাছে সাহায্যের আবেদন জানান, যেন আমার তিনটি সন্তানের চিকিৎসাসহ দু-মুঠো ভাত খেয়ে বেঁচে থাকতে পারি।

২৪ ঘণ্টা/আর এস পি

Feb2
Feb2

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 9 October, 2026, 11:05 am
সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

​শুক্রবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। সোনার এই নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ (​শুক্রবার) সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

​নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

​২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

​সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 9:45 pm
জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নের এক বিশেষ সভা অদ্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬ ঘটিকায় চট্টগ্রামস্থ একটি রেস্টুরেন্ট’র হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

জাপান কারাতে অ্যাসোসিয়েশনের বাংলাদেশ প্রতিনিধি ও টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস এর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক ও ক্রীড়া ব্যক্তিত্ব তানভীর মল্লিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেকেএ এর নির্বাহী পরিচালক ইমতিয়াজ সেলিম।

সভায় জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নাল কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় কমিটির প্রস্তাবনা অনুযায়ী চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও চট্টগ্রামের বিশেষ ক্রীড়া ব্যক্তিত্ব মুহাম্মদ শাহেদ-কে চট্টগ্রাম রিজিয়নের নতুন চেয়ারম্যান পদে মনোনীত করা হয়।

বরণ অনুষ্ঠানে জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ-কে জেকেএ-এর টাই পরিয়ে দেন এবং টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস ব্যাজ পরিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল পত্রিকার ব্যুরো প্রধান হাসান মুকুল, পিআরইউর সদস্য সচিব ইমরান এমি, অরুপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকী, সেলিম উদ্দিন রাসেল, জাফর আহমেদ খোকন, জিল্লুর রহমান জুয়েল, আতিকুর রহমান, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম বাবু, মেজবাহ উদ্দিন মিন্টু, রাশেদুল কলিম, শাবাব ইয়াজদানী, মঞ্জুর আলম মঞ্জুসহ কারাতের খেলোয়াড় বৃন্দ।

সভায় নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণার প্রতিশ্রুতি দেন।

জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 7:47 pm
জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গাজুড়ে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভা’ এবং ‘চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সভা’ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরের সরকারি খাসজমি উদ্ধার করে এলাকাটিকে সন্ত্রাসমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গায় পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হবে।

তিনি বলেন, জঙ্গল সলিমপুরের অবৈধ অধিবাসীদের পুনর্বাসন এবং সরকারি জমিতে নিয়মতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারের পাহাড়ি এলাকায়, বিশেষ করে রঙ্গিখালী ও নোয়াখালীপাড়ায় পাহাড়কেন্দ্রিক অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা রোধে রামুর ১০ ইনফ্যান্ট্রি ডিভিশনের নেতৃত্বে দুটি সেনাবাহিনী ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ক্যাম্পের বাইরের ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়া পুনর্নির্মাণ, সোলার লাইট স্থাপন, সিসিটিভি ক্যামেরা বসানো এবং ওয়াচ টাওয়ার ও কন্ট্রোল টাওয়ার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পের অভ্যন্তরে অপরাধ দমনে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, মাদক কারবার, অনলাইন জুয়া, মানবপাচার ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বে সমন্বিত যৌথ অভিযান আরও জোরদার করা হবে।

তিনি জানান, এপিবিএনে কর্মরত প্রায় ৪০০ উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকর্তাকে মামলার তদন্তভার দেওয়ার আইনি এখতিয়ার দেওয়া হয়েছে। এতে অপরাধ দমন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

তবে জরুরি পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী নিরাপত্তা জোরদারের বিধান বহাল রয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মহলের সহযোগিতা এবং জাতিসংঘের সমন্বিত উদ্যোগে দ্রুততম সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব বলে সরকার বিশ্বাস করে।