ফটিকছড়ি কোভিড ১৯ হাসপাতালে অনুদান দিলেন শেখ শাহজাহান

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২০, ১২:৫৩ রাত
ফটিকছড়ি কোভিড ১৯ হাসপাতালে অনুদান দিলেন শেখ শাহজাহান

ফটিকছড়ি প্রতিনিধি:ফটিকছড়ি সদরের ২০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য প্রকল্পকে (ইউনিট-২) বিশেষায়িত কোভিড-১৯ হাসপাতালে রুপান্তরের জন্য উপজেলা প্রশাসনের আপদকালীন ফান্ডে ১ লাখ টাকা অনুদান প্রদান করলেন ইহয়াউস্সুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী।

সোমবার দুপুরে তার অনুদানগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিনের হাতে হস্তান্তর করা হয়।

এ সময় ইউএনও সায়েদুল আরেফিন শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানান।

২৪ ঘণ্টা/এম আর/জুনায়েদ

Feb2
Feb2