সাবেক এমপি বদি করোনায় আক্রান্ত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২০, ৯:৫৬ রাত
সাবেক এমপি বদি করোনায় আক্রান্ত

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আজ শুক্রবার (১৯ জুন) কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা শেষে তার করোনা পজেটিভ আসার কথা জানা যায়। 

তবে তার স্ত্রী বর্তমান সংসদ সদস্য শাহিন আকতারের করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে।

বিষয়টি নিশ্চিত করে এমপি বদির প্রেসসচিব হেলাল উদ্দিন গণমাধ্যমকে জানান, পাঁচ-ছয়দিন জ্বরে ভোগার পর বৃহস্পতিবার (১৮ জুন) বদিকে কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে ভর্তি করা হয়। আজ করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। পরে সন্ধ্যা পৌনে ৮টার দিকে উন্নত চিকিৎসার জন্য ব্যক্তিগত গাড়িতে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।

হেলাল আরও বলেন, বদি এবং তার স্ত্রী একসঙ্গে নমুনা দিয়েছিলেন। এরমধ্যে বদির করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে তার স্ত্রীর শরীরে টায়ফয়েড ধরা পড়েছে। বর্তমানে তিনি কক্সবাজারে নিজ বাসায় আছেন।

২৪ ঘণ্টা/এম আর

Feb2
Feb2