খুঁজুন
, ,

আইসিইউ চালু না হলে হাসপাতালে হানা দেয়ার হুঁশিয়ারি শামীম ওসমানের

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 19 June, 2020, 10:54 pm
আইসিইউ চালু না হলে হাসপাতালে হানা দেয়ার হুঁশিয়ারি শামীম ওসমানের

দেশে করোনাভাইরাস আক্রান্ত ক্রমেই বেড়ে চলেছে। শুরুর দিকে ‘ক্লাস্টার’ ঘোষণা করা হয়েছিল ঢাকার পাশের জেলা নারায়ণগঞ্জকে।

এ অবস্থায় জেলায় করোনা চিকিৎসায় সাপোর্ট আছে-এমন দুটি হাসপাতালে আইসিইউ চালু না হলে বা করোনা রোগী ভর্তি না নিলে নিজেই ‘হানা দেবেন’ বলে হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) শামীম ওসমান।

আজ শুক্রবার (১৯ জুন) বিকেল ৪টায় নগরীর রাইফেল ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন শামীম ওসমান।

এ সময় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরার (ডিএনডি) এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন না হওয়া ও ২০ লাখ মানুষের দুর্ভোগে উপস্থিত সবার সামনে হাতজোড় করে ক্ষমা চান তিনি।

ওই সময় তিনি জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু এবং ৪৮ ঘণ্টার মধ্যে পানি নিষ্কাশনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, ডিএনডির সমস্যা সমাধানের বিষয়ে ইতিমধ্যে তিনি প্রধানমন্ত্রীর দফতরসহ পানি সম্পদ মন্ত্রনালয় এবং ডিএনডি উন্নয়ন পকল্পের দায়িত্বে থাকা সেনা কর্মকর্তাদের সাথে কথা বলেছেন।

সেনাবাহিনী উচ্চ ক্ষমতাসম্পন্ন দুইটি পাম্প চালুর চেষ্টা করছেন। ওই পাম্প দুটি চালু হলেই আশা করছি ৪৮ ঘণ্টার মধ্যে দ্রুত জলাবদ্ধতার নিরসন হবে।

জলাবদ্ধতার বিষয়ে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে শামীম ওসমান জানান, ডিএনডির উন্নয়ন প্রকল্পের জন্য পরবর্তী আর্থিক বরাদ্দের ব্যাপারে প্রধানমন্ত্রীর দফতরে তিনি আলাপ করেছেন।

আরও যে পরিমাণ অর্থের প্রয়োজন সেটা বরাদ্দ হয়ে গেলে সেনাবাহিনী এই প্রকল্পেকে হাতির ঝিলের চেয়েও মনোমুগ্ধকর অবস্থার সৃষ্টি করবেন। এতে প্রায় বিশ লাখ মানুষ স্থায়ীভাবে জলাবদ্ধতা থেকে রেহাই পাবেন বলে শামীম ওসমান আশা প্রকাশ করেন।

ডিএনডি এলাকা প্রসঙ্গে তিনি বলেন, পুরো ডিএনডি এলাকা পানির নিচে। এখানে যদি একজন থুতু ফেলে তাহলে সেটি সবার মধ্যে ছড়াবে। সেনাবাহিনী ও পানিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশে ডিএনডির পাম্প চালুর চেষ্টা চলছে, আজকের মধ্যে এটি চালু হবে বলে আশা করছি।

আজ রাত থেকেই এখানের পানি সরা শুরু হবে। ডিএনডির পরবর্তী যে বাজেট প্রয়োজন সেটি যেন নারায়ণগঞ্জে আসে, নয়তো প্রতি বছর আমাদের এ সমস্যার সম্মুখীন হতে হবে।

নারায়ণগঞ্জ করোনা হাসপাতাল তিনশ শয্যা খানপুর প্রসঙ্গে তিনি জানান, আইসিইউ নিয়ে আমি কল করতে করতে টায়ার্ড হয়ে গেছি। আমাকে গতকালও(বৃহস্পতিবার) জানানো হয়েছে আগামী রবিবারের মধ্যে চেষ্টা করা হবে। সিএমএইচটি’র ডিরেক্টরকে আমি ৫০ বার ফোন দিয়েছি, টেক্সট করেছি।

চিকিৎসা প্রসঙ্গে তিনি আরও বলেন, এখনো আইসিইউ অনিশ্চিত। আমি বলছি না আইসিইউ হলে সব রোগী সুস্থ হয়ে যাবে, তবে মিনিমান সেবাটা যদি আক্রান্তরা পায় তাহলে তাদের স্বজনরা বলতে তো পারবেন যে আমরা একটুকু সেবা পেয়েছি। তারা স্বস্তি পাবে। নারায়ণগঞ্জের প্রো অ্যাকটিভ ও আল বারাকা হাসপাতালে আইসিইউ বেড রয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী সকল হাসপাতালে করোনা আক্রান্তদের সেবা দেয়ার নির্দেশনা রয়েছে। প্রো অ্যাকটিভ এটাকে বাণিজ্য হিসেবে নিয়েছে। যদি আগামী সপ্তাহের মধ্যে এখানে করোনা রোগীদের সেবা দেয়া না হয় তাহলে আমি সাংবাদিকদের নিয়ে সেখানে যাবো এখন যা যা করা দরকার করবো।

প্রসঙ্গত, এর আগে ডিএনডির জলাবদ্ধতা দুর্ভোগ না কমলে সংসদে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন এই এমপি। এছাড়া ২০১৫ সালের ২৩ জুলাই তৎকালীন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তাফা কামালকে ডিএনডির দুর্দশা পরিদর্শনে ঝটিকা সফরে নিয়ে আসেন শামীম ওসমান । এছাড়া ২০১৭ সালের ১৫ অক্টোবর সিদ্ধিরগঞ্জ নাভাানা সিটির মাঠে ডিএনডির সংশ্লিষ্ট সমাবেশে সেই সময়কার পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে শামীম ওসমান তার মাথা ছুইয়ে ডিএনডির জলাবদ্ধতা নিরসনে উন্নয়নে মেগা প্রকল্প বাস্তবায়নে শপথ করান।

২৪ ঘণ্টা/এম আর

Feb2
Feb2

রাঙ্গুনিয়ায় রাহাতিয়া দরবারে জশনে জুলূস ও মীলাদ মাহ্ফিল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 24 August, 2026, 7:52 pm
রাঙ্গুনিয়ায় রাহাতিয়া দরবারে জশনে জুলূস ও মীলাদ মাহ্ফিল

আনজুমান-এ রাহাতিয়া বিসমিল্লাহ্ শাহ্ বয়ানিয়ার উদ্যোগে ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফ প্রাঙ্গণ থেকে ৯ রবীউল আউয়াল ২৩ আগস্ট সকাল ১১ টায় পবিত্র জশনে জুলূসে ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও মীলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়।

জুলূসে নেতৃত্ব দেন রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন, পীরে কামিল শাহ্ সূফী আল্লামা সৈয়্যদ মুহাম্মদ আবুল বয়ান শাহ্ নঈমী আশরাফী নকশবন্দী (মু.যি.আ.)।

রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফ যিয়ারতের মাধ্যমে জুলূস শুরু হয়। রাঙ্গুনিয়া সরকারি কলেজ রোড হয়ে রাহাতুল্লাহ্ নকশবন্দী সড়ক হয়ে মরিয়ম নগর চৌমুহনী শাহী জামে মসজিদ সামনে সংক্ষিপ্ত আলোচনা ও মুনাজাত হয়। পুনরায় কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গুনিয়া কলেজ গেট হয়ে
রাহাতিয়া দরবার শরীফ পার্শস্থ রাহাতিয়া শাহী ঈদগাহ্ ময়দানে এসে জড়ো হয়। জুলূসে অংশ নেওয়া সুন্নী জনতার হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা, আনজুমান-এ রাহাতিয়া বিসমিল্লাহ্ শাহ্ বয়ানিয়ার পতাকা, প্লেকার্ড ও ফেস্টুন।

জলূসে অংশগ্রহণকারীদের কণ্ঠে “ইয়া নবী সালাম আলাইকা”, “মুস্তফা জানে রহমত পেহ্ লাখো সালাম” ইত্যাদি হামদ, না’তে রাসূল (সা.) এবং “না’রায়ে তাকবীর আল্লাহু আকবর”, “না’রায়ে রিসালাত ইয়া রাসুলাল্লাহ্ (দ.)”।

রাহমাতুল্লিল আলামীন (সা.)-এর শুভাগমণের শুকরগুযার সম্পর্কিত স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়।

রাহাতিয়া দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন, পীরযাদাহ্ মাওলানা সৈয়্যদ মুহাম্মদ গোলাম রসুল শাহ্ নঈমী (মু.যি.আ.)-এর সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় এতে প্রধান মেহমান ছিলেন ভারত থেকে আগত পীরযাদাহ্ মাওলানা মুহাম্মদ বায়েজীদ আশরাফী।

বক্তব্য রাখেন আনজুমান-এ আহলে তাসাওউফ বাংলাদেশ-এর চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা গাজী মুঈনুদ্দীন রিজভী, বায়েজীদ দায়রায়ে মঈনিয়া রহমানিয়ার মুনতাজিম, মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম আশরাফী মাইজভান্ডারী, বাংলাদেশ সূফীবাদী ঐক্য ফোরাম বাংলাদেশ-এর চেয়ারম্যান সাংবাদিক নূর মোহাম্মদ রানা, আনজুমান-এ রাহাতিয়া বিসমিল্লাহ্ শাহ্ বয়ানিয়ার মহাসচিব মুহাম্মদ নঈম উদ্দিন প্রমুখ।

না’তে রাসূল (সা.) পরিবেশন করেন শায়ের ওমর ফারুক ইরন, শায়ের আলভী হাসান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত, না’তে রাসূল (সা.) শেষে মীলাদ, ক্বিয়াম ও মুনাজাতের মাধ্যমে মুসলিম উম্মাহ্’র শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দু’আ করা হয়।

মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে শ্যামল-মোজাম্মেল-রুপা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 24 August, 2026, 2:52 pm
মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে শ্যামল-মোজাম্মেল-রুপা

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে প্রশ্ন করার নামে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সাংবাদিককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

তিন সাংবাদিক হলেন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু এবং একই প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। সঙ্গে ছিলেন প্রসিকিউটর জহিরুল আমিন, মার্জিনা রায়হান, তারেক আবদুল্লাহসহ অন্যান্য প্রসিকিউটর।

শুনানিতে প্রসিকিউটর ফারুক আহাম্মদ জানান, জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তিন সাংবাদিকের বিরুদ্ধে ১৭ আগস্ট প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে তাদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ মামলায় তিনজনকেই গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করছে প্রসিকিউশন। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দুই মাস সময় চান তিনি।

শুনানি শেষে প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। পাশাপাশি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়।

প্রসিকিউশন জানায়, ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন তাকে প্রশ্ন করার নামে কিছু উসকানিমূলক বক্তব্য দিয়েছিলেন কয়েকজন সাংবাদিক। এর পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপুতি বলেছিলেন শেখ হাসিনা।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, ওই উসকানিমূলক প্ররোচনার ধারাবাহিকতায় জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়। এ মামলায় ১৪ জুলাইয়ের ওই ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 24 August, 2026, 1:11 pm
নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ আসামিকে খালাস ও চার আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে যে দুই আসামির তারা হলেন-সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা (৫৭) এবং শাহাদাত হোসেন শামীম(২০)।

আলোচিত এই মামলায় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২০১৯ সালের ২৪ অক্টোবর রায় দিয়েছিলেন। রায়ে মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

নথিপত্র অনুযায়ী, ২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা নিজ কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানি করেন। এ ঘটনায় মামলা হলে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলা তুলে না নেওয়ায় ৬ এপ্রিল মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ১০ এপ্রিল নুসরাতের মৃত্যু হয়। এ ঘটনায় নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান (নোমান) সোনাগাজী থানায় মামলা করেন। পরে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।