চট্টগ্রামে আরও ১৯৪ জনের করোনা শনাক্ত,আক্রান্ত বেড়ে ৬২৮৮

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২০, ৯:১৪ সকাল
চট্টগ্রামে আরও ১৯৪ জনের করোনা শনাক্ত,আক্রান্ত বেড়ে ৬২৮৮

২৪ ঘণ্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে নতুন করে আরও ১৯৪ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ১২৮ জন এবং উপজেলাগুলোতে ৬৬ জন। এ নিয়ে চট্টগ্রামে ৬ হাজার ২৮৮ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য শহরে ১ এবং উপজেলায় ১ জনের করোনায় মৃত্যু হয়েছে।

চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৭৭ টি নমুনা পরীক্ষা করে ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৬২ জন এবং উপজেলায়া ৩৫ জন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২০৩ টি নমুনা পরীক্ষা করে ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৫৮ জন এবং উপজেলায়া ০৪ জন।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) ১২৯ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৮ জন এবং উপজেলায়া ৮ জন।

ইমপেরিয়াল হাসপাতালের রিপোর্ট পাওয়া যায় নি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৬০ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সবাই উপজেলার বাসিন্দা।

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে চট্টগ্রামের ৯ জনের নমুনা পরীক্ষা করে সাতকানিয়ার ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

রবিবান (২১ জুন) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের পাঁচ ল্যাব এবং কক্সবাজারে ৬৭০ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১৯৪ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৬২৮৮ জন। এর মধ্যে নগরে ৪২৭১ জন এবং উপজেলায় ২০১৭ জন।

উপজেলা ভিত্তিক পজিটিভ তথ্য: সাতকানিয়া ১, লোহাগাড়া ১, বাঁশখালী ১, চন্দনাইশ ১১, বোয়ালখালী ১৮, রাউজান ১০, হাটহাজারী ৯, সীতাকুণ্ড ৭ এবং মীরসরাই ৮ জন।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৪১ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ১০৮ এবং উপজেলায় ৩৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৪০ জন।

২৪ ঘণ্টা/এম আর

Feb2
Feb2