খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি’র করোনা জয়

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০, ৯:০৩ অপরাহ্ণ
সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি’র করোনা জয়

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ -শ্রীমঙ্গল) আসনের ৬ বারের নির্বাচিত আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি’র দ্বিতীয় করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

তিনি গত ১৪ জুন জ্বর, সর্দি নিয়ে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন। পরদিন ১৫ জুন তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরবর্তীতে সতর্কতার জন্য মেডিকেল বোর্ডের পরামর্শে তাঁকে ১৮ জুন রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৪ জুন প্রথম ফলোআপ টেষ্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে আইডিসিআর থেকে তার রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি এখন সুস্থ আছেন। তিনি তাঁর নির্বাচনী এলাকা শ্রীমঙ্গল -কমলগঞ্জের মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি জাতীয় সংসদের স্পিকার এবং চিফ হুইপের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পাশে থাকার জন্য।

উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এমপি’র একান্ত সচিব আহাদ মো. সাঈদ হায়দার জানান, করোনা পরীক্ষার নেগেটিভ আসায় এমপি আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করেন এবং তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাস্তবমুখী ও সাহসী বিভিন্ন পদক্ষেপে বাংলাদেশের জনগণ চলমান করোনা পরিস্থিতির মধ্যে দেশের উন্নয়নের গতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবেন।

উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি করোনামুক্ত হওয়ায় পরম করুণাময়ের দরবারে অশেষ শোকরিয়া জানিয়ে তাঁর নির্বাচনী এলাকা কমলগঞ্জ-শ্রীমঙ্গল সহ সর্বস্তরের জনসাধারনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

এছাড়া গণমাধ্যমের সাংবাদিক, দলীয় নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, দেশে-বিদেশে অবস্থিত ডিপ্লোমেট এবং প্রবাসী যারা খোঁজ নিয়েছেন, দোয়া করেছেন, তাদের সবার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। খুব দ্রুতই তিনি বাসায় ফিরবেন।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি’র ব্যক্তিগত সহকারী ইমাম হোসেন সোহেল জানান, তিনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন। এখনো তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে আছেন। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত নেয়ার পর ছাড়পত্র দেয়া হলে তাকে বাসায় নিয়ে আসা হবে।

২৪ ঘণ্টা/এম আর/মবু

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…